বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কাফরুল থানায় হাজতখানায় স্বজনের সাক্ষাতে টাকা নেওয়ার অভিযোগ রোটারি ক্লাব অব সিলেট ক্বীন ব্রিজের ১৪তম অভিষেক অনুষ্ঠান সম্পন্ন ঠাকুরগাঁওয়ে ১১০ পিস টাপেন্টাডল ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী আটক সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি পেলেন সুমন খান পল্লবীতে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে গুলি ও অপহরণ মার্শাল আর্ট ক্লাব কাপে পুলিশ ক্লাবের বাজিমাত পল্লবীতে সাংবাদিকের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়: বাউনিয়াবাঁধ পুকুরপাড় বস্তিবাসীর মানববন্ধন উন্নত চিকিৎসা সেবা আর পরম যত্নের প্রতিচ্ছবি: শ্যামলী বেবি কেয়ার এন্ড জেনারেল হাসপাতাল মিরপুরে হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল

নবনিযুক্ত ওসির ভেটিং রিপোর্ট নিয়ে প্রশ্ন

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময়: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫


‎ময়মনসিংহের ভালুকা মডেল থানায় সদ্য দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবীরকে ঘিরে অতীত রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে, তিনি এক সময় ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ সংগঠন) সাংগঠনিক পদে দায়িত্ব পালন করেছিলেন।

‎যদিও বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি। কর্তৃপক্ষ একদিকে বিষয়টি অস্বীকার করেনি, অপরদিকে সরাসরি নিশ্চিত করতেও বিরত থেকেছে। এতে করে হুমায়ুন কবীরের নিয়োগ প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ভেটিং রিপোর্টের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে।

‎জনগণের একাংশের মতে, একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার অতীতে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকলে সেটি নিরপেক্ষ আইন প্রয়োগের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। ফলে বিষয়টির স্বচ্ছ তদন্ত ও প্রশাসনের পক্ষ থেকে পরিষ্কার বক্তব্য প্রত্যাশা করছেন সচেতন মহল।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com
Develope By Software IT