বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কাফরুল থানায় হাজতখানায় স্বজনের সাক্ষাতে টাকা নেওয়ার অভিযোগ রোটারি ক্লাব অব সিলেট ক্বীন ব্রিজের ১৪তম অভিষেক অনুষ্ঠান সম্পন্ন ঠাকুরগাঁওয়ে ১১০ পিস টাপেন্টাডল ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী আটক সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি পেলেন সুমন খান পল্লবীতে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে গুলি ও অপহরণ মার্শাল আর্ট ক্লাব কাপে পুলিশ ক্লাবের বাজিমাত পল্লবীতে সাংবাদিকের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়: বাউনিয়াবাঁধ পুকুরপাড় বস্তিবাসীর মানববন্ধন উন্নত চিকিৎসা সেবা আর পরম যত্নের প্রতিচ্ছবি: শ্যামলী বেবি কেয়ার এন্ড জেনারেল হাসপাতাল মিরপুরে হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল

মিরপুর পল্লবীতে র‍্যাবের অভিযানে ২২ গ্রাম হেরোইনসহ যুবক আটক

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময়: শুক্রবার, ২৭ জুন, ২০২৫


‎রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় র‍্যাব-৪ এর মাদকবিরোধী বিশেষ অভিযানে ২২ গ্রাম হেরোইনসহ এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস্যরা পল্লবী থানাধীন সেকশন-১২ এর ই-ব্লকের ৮ নম্বর লাইনের একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে জালাল (২৮) নামের ওই যুবককে গ্রেপ্তার করে।

‎অভিযানের সময় জালালের কাছ থেকে হেরোইনের পাশাপাশি মাদক বিক্রির কাজে ব্যবহৃত নগদ অর্থও উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য লক্ষ টাকা বলে জানিয়েছে র‍্যাব-৪।

‎র‍্যাব সূত্রে জানা যায়, জালাল দীর্ঘদিন ধরে পল্লবী এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল এবং তার বিরুদ্ধে এর আগেও একাধিক গোয়েন্দা প্রতিবেদন ছিল। বিভিন্ন সময়ে এলাকায় মাদকের ছোট ছোট চালান সরবরাহ করত।



‎ঘটনার বিষয়ে পল্লবী থানার এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, আটককৃত জালালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

‎তিনি আরও বলেন, মাদক ব্যবসার বিরুদ্ধে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। এই এলাকায় যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

‎এদিকে এলাকাবাসী র‍্যাবের এই অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, জালালের মতো মাদক কারবারিরা সমাজের যুবসমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। তারা আরও কার্যকর অভিযানের দাবি জানান।

‎উল্লেখ্য, মাদকবিরোধী এই ধরনের অভিযান রাজধানীর বিভিন্ন এলাকায় চলমান রয়েছে এবং র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com
Develope By Software IT