বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
Casoola’s Online Casino: Je Definitieve Wegwijzer richting ‘n Memorabele Gokbeleving পল্লবীতে সাংবাদিকের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়: বাউনিয়াবাঁধ পুকুরপাড় বস্তিবাসীর মানববন্ধন উন্নত চিকিৎসা সেবা আর পরম যত্নের প্রতিচ্ছবি: শ্যামলী বেবি কেয়ার এন্ড জেনারেল হাসপাতাল মিরপুরে হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল আত্মগোপনে থাকা যুবলীগ নেতা গ্রেফতার, আলোচনায় পুলিশ কর্মকর্তা বোনের তদবির উত্তরার বিডিআর মার্কেটে পার্কিং স্থান নিয়ে ফের উত্তেজনা, আদালতের নির্দেশনা মানার দাবি ব্যবসায়ীদের পল্লবীতে কিশোর গ্যাং দমনে র‌্যাবের অভিযান: “ভইরা-দে গ্রুপ” এর সক্রিয় তিন সদস্য আটক শ্রমিকদের ক্ষোভে থমকে গেল তেজগাঁও, আড়াই ঘণ্টা পর মিলল সমাধানের আশ্বাস ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে ৪০ ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ও সংবাদ সম্মেলন

বেগম খালেদা জিয়ার দেশে প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত বিএনপি নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময়: মঙ্গলবার, ৬ মে, ২০২৫

দীর্ঘ চিকিৎসা শেষে লন্ডন থেকে আজ মঙ্গলবার দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার প্রত্যাবর্তনকে ঘিরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উচ্ছ্বাস ও চাঙ্গাভাব।

দলীয় সূত্রে জানা গেছে, রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চেয়ারপারসনকে অভ্যর্থনা জানাতে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। রাজধানীর প্রবেশপথগুলোতে লাগানো হয়েছে ব্যানার, ফেস্টুন ও খালেদা জিয়ার ছবি সংবলিত পোস্টার।

বিশেষ গুরুত্ব পাচ্ছে আরেকটি ঘটনা—দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী এবং সাবেক চিকিৎসক জুবাইদা রহমানও আজ দেশে ফিরছেন। দীর্ঘ ১৭ বছর পর তার এই প্রত্যাবর্তন বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

দলীয় নেতাদের মতে, জুবাইদা রহমানের ফেরা দলকে সাংগঠনিকভাবে আরও মজবুত করবে। একাধিক শীর্ষস্থানীয় নেতা বলেন, “জুবাইদা রহমান একজন শিক্ষিত, মার্জিত ও বলিষ্ঠ ব্যক্তিত্ব। তার সক্রিয় উপস্থিতি আমাদের আন্দোলন ও রাজনৈতিক কর্মসূচিতে বাড়তি গতি আনবে।”

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় রেখে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে অভ্যর্থনায় অংশ নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

বেগম খালেদা জিয়ার ফিরে আসাকে কেন্দ্র করে দলীয় রাজনীতিতে নতুন গতি আসবে এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন অনেকেই।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com