বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কাফরুল থানায় হাজতখানায় স্বজনের সাক্ষাতে টাকা নেওয়ার অভিযোগ রোটারি ক্লাব অব সিলেট ক্বীন ব্রিজের ১৪তম অভিষেক অনুষ্ঠান সম্পন্ন ঠাকুরগাঁওয়ে ১১০ পিস টাপেন্টাডল ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী আটক সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি পেলেন সুমন খান পল্লবীতে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে গুলি ও অপহরণ মার্শাল আর্ট ক্লাব কাপে পুলিশ ক্লাবের বাজিমাত পল্লবীতে সাংবাদিকের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়: বাউনিয়াবাঁধ পুকুরপাড় বস্তিবাসীর মানববন্ধন উন্নত চিকিৎসা সেবা আর পরম যত্নের প্রতিচ্ছবি: শ্যামলী বেবি কেয়ার এন্ড জেনারেল হাসপাতাল মিরপুরে হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল

শেখ হাসিনা ও শেখ রেহানাসহ ২০১ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা

দ্য ক্রাইম সার্চ ডেস্ক
  • আপডেটের সময়: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

রাজধানীর সরকারি আলিয়া মাদরাসার এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টার অভিযোগে দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানাসহ ২০১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে রাজনৈতিক নেতা, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন পেশার লোকজন রয়েছেন।

বুধবার (৩০ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত অভিযোগটি আমলে নিয়ে শাহবাগ থানাকে এটি এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী এবিএম জোবায়ের জানিয়েছেন, মামলায় যেসব ব্যক্তিকে আসামি করা হয়েছে, তাদের মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী ছাড়াও সাংবাদিক ও শিক্ষাবিদ রয়েছেন। দৈনিক কালবেলা পত্রিকার সম্পাদক সন্তোষ শর্মা, সাবেক প্রধান সম্পাদক আবেদ খান এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক নেতা অধ্যাপক ড. মীজানুর রহমানের নামও আসামিদের তালিকায় রয়েছে।

সরকারি আলিয়া মাদরাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদের ওপর এই হত্যাচেষ্টার পেছনে কী উদ্দেশ্য ছিল বা কীভাবে ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে মামলায় বিস্তারিত উল্লেখ রয়েছে বলে জানা গেছে।

আদালতের আদেশ অনুযায়ী পুলিশ এখন বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com
Develope By Software IT