বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
Casoola’s Online Casino: Je Definitieve Wegwijzer richting ‘n Memorabele Gokbeleving পল্লবীতে সাংবাদিকের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়: বাউনিয়াবাঁধ পুকুরপাড় বস্তিবাসীর মানববন্ধন উন্নত চিকিৎসা সেবা আর পরম যত্নের প্রতিচ্ছবি: শ্যামলী বেবি কেয়ার এন্ড জেনারেল হাসপাতাল মিরপুরে হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল আত্মগোপনে থাকা যুবলীগ নেতা গ্রেফতার, আলোচনায় পুলিশ কর্মকর্তা বোনের তদবির উত্তরার বিডিআর মার্কেটে পার্কিং স্থান নিয়ে ফের উত্তেজনা, আদালতের নির্দেশনা মানার দাবি ব্যবসায়ীদের পল্লবীতে কিশোর গ্যাং দমনে র‌্যাবের অভিযান: “ভইরা-দে গ্রুপ” এর সক্রিয় তিন সদস্য আটক শ্রমিকদের ক্ষোভে থমকে গেল তেজগাঁও, আড়াই ঘণ্টা পর মিলল সমাধানের আশ্বাস ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে ৪০ ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ও সংবাদ সম্মেলন

শ্রমিক মজলিস ঢাকা মহানগরী উত্তরের নতুন কমিটি ঘোষণা

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

শ্রমিক মজলিস ঢাকা মহানগরী উত্তর শাখার ২০২৫-২০২৬ সেশনের জন্য নতুন কমিটি গঠিত হয়েছে। ২৩ এপ্রিল (বুধবার) সন্ধ্যায় রাজধানীর পল্লবীতে অবস্থিত এক মিলনায়তনে শাখা পরামর্শ পরিষদের ১ম অধিবেশনে আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মুহাম্মাদ সিরাজুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচ এম এরশাদ। তার পরিচালনায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন নেতৃত্ব নির্বাচন সম্পন্ন হয়।

১৩ সদস্য বিশিষ্ট এই কমিটির অন্যান্য পদধারীরা হলেন:

সহ-সভাপতি: মোঃ ইউনুস আলী, সহ-সাধারণ সম্পাদক (অর্থ বিভাগসহ): মাহমুদুল হাসান মুঈন,সাংগঠনিক সম্পাদক: মুহাম্মদ কামরুল ইসলাম, সাংগঠনিক সদস্য: ইঞ্জিনিয়ার মোঃ আরিফুল ইসলাম, অফিস সম্পাদক: মোঃ সোহাগ মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক: তানজিল আহমদ, শ্রমিককল্যাণ সম্পাদক: আশরাফুল আলম, নির্বাহী সদস্য: মুহাম্মাদ শাহ আলম, ইঞ্জিনিয়ার মশিউর রহমান, মুহাম্মদ আব্দুল্লাহ, মুহাম্মদ আব্দুল হাই

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তরের সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ মজিবুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা কামাল হোসাইন যশোরী, সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার ইমরান হোসাইন, প্রশিক্ষণ সম্পাদক সিকদার আব্দুর রব, সমাজকল্যাণ সম্পাদক অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম, পল্লবী থানা সাধারণ সম্পাদক জহিরুল হক সাগর এবং ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরী উত্তরের সভাপতি এইচ এম শাহাবুদ্দিন।

দারসুল কুরআন পেশ করেন খেলাফত মজলিস রিয়াদ মহানগরী শাখার প্রচার সম্পাদক এবং আল-আজহার ইনস্টিটিউট বাংলাদেশের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা জিয়াউল হাসান আজহারী।

অনুষ্ঠান শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ আগামী দিনের কার্যক্রম আরও গতিশীল ও সংগঠিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com