শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে ৪০ ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ও সংবাদ সম্মেলন কোটচাঁদপুরে ভূমি কর্মকর্তার কাণ্ড: ব্যক্তিমালিকানাধীন জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ মামলা হলেও ধরছে না পুলিশ: এলাকায় সক্রিয় ইব্রাহিম-রিয়াজ বাহিনী গ্রাহকদের স্বার্থ সংরক্ষণে পল্লবীতে দাবিতে ইসলামি ব্যাংকের মানববন্ধন ও কলম বিরতি পল্লবীতে বিএনপি নেতা ‘মুন্না’কে হেরোইন ও ইয়াবাসহ আটক করেছে ডিবির পুলিশ মিরপুরে পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ২৫ জন গ্রেফতার হাদি হত্যা মামলার তদন্তে নতুন তথ্য, সামনে এলো আরও কয়েকজনের নাম প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ বাতিল, গ্রাহকদের স্বস্তি মিরপুরে গোপনে গড়ে ওঠা ‘মোল্লা সাম্রাজ্য’, আড়ালে থাকেন উপসচিব ‘আবু সাঈদ’ মিরপুরে কিশোর গ্যাংয়ের তাণ্ডব: প্রতিবাদ করায় দুই ভাইকে কুপিয়ে জখম

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করলেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল তানভীর হোসেন

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

১০ জুলাই ২০২৫ (বৃহস্পতিবার) ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেন মাননীয় অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোঃ তানভীর হোসেন, পিএসসি। পরিদর্শনকালে তিনি কারাগারের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, বন্দিদের সুযোগ-সুবিধা, স্বাস্থ্যসেবা, খাদ্যব্যবস্থা এবং প্রশাসনিক কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

তিনি বন্দিদের জন্য পরিচালিত বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম ঘুরে দেখেন এবং কারা কর্তৃপক্ষকে বন্দিদের পূর্ণ মানবাধিকার নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি বলেন, “কারাগার কেবল শাস্তির স্থান নয়, এটি সংশোধনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। বন্দিদের পুনর্বাসনে সকল কর্মকর্তা-কর্মচারীকে আন্তরিক হতে হবে।”

পরিদর্শন শেষে তিনি কারা কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের পেশাগত দায়িত্ব পালনে আরও নিষ্ঠাবান ও মানবিক হওয়ার পরামর্শ দেন।

এ সময় ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের জেলারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিরাপত্তা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com