শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে ৪০ ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ও সংবাদ সম্মেলন কোটচাঁদপুরে ভূমি কর্মকর্তার কাণ্ড: ব্যক্তিমালিকানাধীন জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ মামলা হলেও ধরছে না পুলিশ: এলাকায় সক্রিয় ইব্রাহিম-রিয়াজ বাহিনী গ্রাহকদের স্বার্থ সংরক্ষণে পল্লবীতে দাবিতে ইসলামি ব্যাংকের মানববন্ধন ও কলম বিরতি পল্লবীতে বিএনপি নেতা ‘মুন্না’কে হেরোইন ও ইয়াবাসহ আটক করেছে ডিবির পুলিশ মিরপুরে পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ২৫ জন গ্রেফতার হাদি হত্যা মামলার তদন্তে নতুন তথ্য, সামনে এলো আরও কয়েকজনের নাম প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ বাতিল, গ্রাহকদের স্বস্তি মিরপুরে গোপনে গড়ে ওঠা ‘মোল্লা সাম্রাজ্য’, আড়ালে থাকেন উপসচিব ‘আবু সাঈদ’ মিরপুরে কিশোর গ্যাংয়ের তাণ্ডব: প্রতিবাদ করায় দুই ভাইকে কুপিয়ে জখম

মব সব জায়গায় চলে না, ঢাকায় ভেসে আসিনি: মির্জা আব্বাস

অনলাইন ডেক্স
  • আপডেটের সময়: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
মব সব জায়গায় চলে না, ঢাকায় ভেসে আসিনি: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ঢাকা-৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, মবোক্রেসি সব জায়গায় চলে না। আমি ঢাকায় ভেসে আসি নাই। নির্বাচনে দাঁড়িয়ে কোনো অপরাধ করি নাই।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে নয়া পল্টনে প্রতিপক্ষ প্রার্থীর সমালোচনার জবাবে এভাবেই নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরেন বিএনপির এই নেতা। এসময় তিনি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

কারো নাম না নিয়ে মির্জা আব্বাস বলেন, কিছু কিছু প্রার্থী এমন কথাবার্তা বলছেন, ওইগুলো উসকানিমূলক কথাবার্তা। তাদের যে কাজকর্ম, তাদের কথাবার্তা অত্যন্ত উসকানিমূলক। তারা নির্বাচন কমিশনের বিধিমালা লঙ্ঘন করে অন্য প্রার্থীর বিরুদ্ধে কথা বলছেন। আপনি খেয়াল করে দেখবেন, আমি যে আসনে প্রতিদ্বন্দ্বিতা করছি সেই আসনের কিছু কিছু প্রার্থী আমার সম্পর্কে আজেবাজে কথা বলতেছে।

তিনি আরও বলেন, তারা উদ্দেশ্যমূলকভাবে উসকানিমূলক কথাবার্তা বলছে, যাতে আমরা একটু বিরক্ত হই। এই ব্যাপারে আমি নির্বাচন কমিশনকে আহ্বান জানাব, তারা যেন একটু খেয়াল রাখেন। তবে আমি এই ব্যাপারে কোন রিঅ্যাকশন দিতে চাই না, দিবও না। আমরা চাই, নির্বাচনটা সুষ্ঠু হোক এবং সুন্দর হোক।

এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, পরিস্থিতি যেন আরও খারাপ হয়, সে জন্য কিছু প্রার্থী উসকানিমূলক কথা বলছেন। তারা চাইছেন কোনো একটা ঘটনা ঘটুক এবং আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com