শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে ৪০ ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ও সংবাদ সম্মেলন কোটচাঁদপুরে ভূমি কর্মকর্তার কাণ্ড: ব্যক্তিমালিকানাধীন জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ মামলা হলেও ধরছে না পুলিশ: এলাকায় সক্রিয় ইব্রাহিম-রিয়াজ বাহিনী গ্রাহকদের স্বার্থ সংরক্ষণে পল্লবীতে দাবিতে ইসলামি ব্যাংকের মানববন্ধন ও কলম বিরতি পল্লবীতে বিএনপি নেতা ‘মুন্না’কে হেরোইন ও ইয়াবাসহ আটক করেছে ডিবির পুলিশ মিরপুরে পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ২৫ জন গ্রেফতার হাদি হত্যা মামলার তদন্তে নতুন তথ্য, সামনে এলো আরও কয়েকজনের নাম প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ বাতিল, গ্রাহকদের স্বস্তি মিরপুরে গোপনে গড়ে ওঠা ‘মোল্লা সাম্রাজ্য’, আড়ালে থাকেন উপসচিব ‘আবু সাঈদ’ মিরপুরে কিশোর গ্যাংয়ের তাণ্ডব: প্রতিবাদ করায় দুই ভাইকে কুপিয়ে জখম

জুলাই সনদ ও গণভোটের বিষয়ে যা বললেন রুমিন ফারহানা

অনলাইন ডেক্স
  • আপডেটের সময়: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
জুলাই সনদ ও গণভোটের বিষয়ে যা বললেন রুমিন ফারহানা

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, ‘কিভাবে সনদ বাস্তবায়ন হবে, এ বিষয়ে ঐকমত্যে আসার চেষ্টা কম করা হয়নি। গণভোট সংবিধানে নেই। প্রাথমিকভাবে বিএনপি সে ব্যাপারে একমত না হলেও পরে মেনে নিয়েছে ঠিক আছে, গণভোট হোক।

একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে তিনি এসব কথা বলেন।

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বলেন, ‘প্রত্যেকটি রাজনৈতি দলের নিজস্ব এজেন্ডা, বক্তব্য, পলিসি ও সংবিধানের বিষয়ে মতামত আছে। জোর করে ঐকমত্য চাপিয়ে দেওয়া যায় না। আপনি যখন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বসবেন, তখন ভিন্ন ভিন্ন মত আসবে। এসব মতের মধ্যে কতটুকু একমতে আসা যায়। সেগুলো হলো প্রধান চ্যালেঞ্জ।’

রুমিন ফারহানা বলেন, ‘দলগুলো যে একেবারেই একমতে আসেনি কোনো ব্যাপারে, তা কিন্তু নয়। এক ব্যক্তি ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না—এ বিষয়ে বিএনপি অনেকখানি ছাড় দিয়ে মেনে নিয়েছে।’

তিনি বলেন, ‘সংসদে উচ্চকক্ষের ব্যাপারে দলগুলো একমত হয়েছে। ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবে, এটা নিয়েও একমত হয়েছে। সংসদে যে স্থায়ী কমিটিগুলো আছে, গুরুত্বপূর্ণ ৫-৬টি কমিটি প্রধান বিরোধী দল থেকে হবে। সেখানেও দলগুলো একমত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘পিআর নিয়ে দলগুলো একমত হতেও পারে। বিএনপির নোট অব ডিসেন্ট দিয়েছে। তবে বিএনপি এ ব্যাপারে ছাড় দিলেও দিতে পারে।’

বিএনপির এই নেত্রী বলেন, ‘উচ্চকক্ষ-পিআর নিয়ে শ্রমজীবী মানুষের কোনো ধারণা নেই। গণভোট হলে হ্যাঁ বা না এর মধ্য দিয়ে তারা কিভাবে যাবে? সেজন্য মানুষ কি চেয়েছে, সেটার দিকে নজর দিতে হবে।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com