শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে ৪০ ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ও সংবাদ সম্মেলন কোটচাঁদপুরে ভূমি কর্মকর্তার কাণ্ড: ব্যক্তিমালিকানাধীন জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ মামলা হলেও ধরছে না পুলিশ: এলাকায় সক্রিয় ইব্রাহিম-রিয়াজ বাহিনী গ্রাহকদের স্বার্থ সংরক্ষণে পল্লবীতে দাবিতে ইসলামি ব্যাংকের মানববন্ধন ও কলম বিরতি পল্লবীতে বিএনপি নেতা ‘মুন্না’কে হেরোইন ও ইয়াবাসহ আটক করেছে ডিবির পুলিশ মিরপুরে পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ২৫ জন গ্রেফতার হাদি হত্যা মামলার তদন্তে নতুন তথ্য, সামনে এলো আরও কয়েকজনের নাম প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ বাতিল, গ্রাহকদের স্বস্তি মিরপুরে গোপনে গড়ে ওঠা ‘মোল্লা সাম্রাজ্য’, আড়ালে থাকেন উপসচিব ‘আবু সাঈদ’ মিরপুরে কিশোর গ্যাংয়ের তাণ্ডব: প্রতিবাদ করায় দুই ভাইকে কুপিয়ে জখম

চট্টগ্রাম পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: বুধবার, ১৪ মে, ২০২৫
চট্টগ্রাম পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা চট্টগ্রামে পৌঁছেছেন। আজ বুধবার (১৪ মে) সকাল ৮টা ৪৫ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করেন। সকাল সাড়ে নয়টার দিকে তিনি চট্টগ্রামে পৌঁছান।

প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, প্রায় ১২ ঘণ্টার এই সফরে অধ্যাপক ইউনূসের একাধিক কর্মসূচি রয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক ইউনূস এবং সমাবর্তন ভাষণ দেবেন।

প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম, জ্বালানি উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফারিদা আখতার, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক প্রধান সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং প্রেসসচিব শফিকুল আলম।

অধ্যাপক ইউনূসকে তার অবদানের স্বীকৃতি হিসেবে সম্মানসূচক ডক্টর অব লেটারস (ডি.লিট.) উপাধি প্রদান করবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। চবির অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষক ও নোবেল পুরস্কার বিজয়ী অধ্যাপক ইউনূসের আবার নিজ ক্যাম্পাসে ফেরাকে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে।

এ ছাড়া, চট্টগ্রাম সার্কিট হাউজ থেকে তিনি কালুরঘাটে কর্ণফুলী নদীর ওপর প্রস্তাবিত নতুন সড়ক ও রেল সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেবেন। পরে তার আরও কিছু কর্মসূচি রয়েছে।

চট্টগ্রামে পৌঁছানোর পরপরই প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দর পরিদর্শন করতে পারেন বলে এক কর্মকর্তা জানিয়েছেন।

সমাবর্তন শেষে তিনি হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাতুয়া গ্রামে তার পৈতৃক বাড়ি পরিদর্শনে যাবেন

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com