শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে ৪০ ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ও সংবাদ সম্মেলন কোটচাঁদপুরে ভূমি কর্মকর্তার কাণ্ড: ব্যক্তিমালিকানাধীন জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ মামলা হলেও ধরছে না পুলিশ: এলাকায় সক্রিয় ইব্রাহিম-রিয়াজ বাহিনী গ্রাহকদের স্বার্থ সংরক্ষণে পল্লবীতে দাবিতে ইসলামি ব্যাংকের মানববন্ধন ও কলম বিরতি পল্লবীতে বিএনপি নেতা ‘মুন্না’কে হেরোইন ও ইয়াবাসহ আটক করেছে ডিবির পুলিশ মিরপুরে পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ২৫ জন গ্রেফতার হাদি হত্যা মামলার তদন্তে নতুন তথ্য, সামনে এলো আরও কয়েকজনের নাম প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ বাতিল, গ্রাহকদের স্বস্তি মিরপুরে গোপনে গড়ে ওঠা ‘মোল্লা সাম্রাজ্য’, আড়ালে থাকেন উপসচিব ‘আবু সাঈদ’ মিরপুরে কিশোর গ্যাংয়ের তাণ্ডব: প্রতিবাদ করায় দুই ভাইকে কুপিয়ে জখম

ক্ষমতায় গেলে আন্দোলন লাগবে না, দোরগোড়ায় পৌঁছাবে সেবা : জামায়াত আমির

অনলাইন ডেক্স
  • আপডেটের সময়: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
ক্ষমতায় গেলে আন্দোলন লাগবে না, দোরগোড়ায় পৌঁছাবে সেবা : জামায়াত আমির

ক্ষমতায় গেলে আন্দোলনের প্রয়োজন হবে না এবং সরকার জনগণের দোরগোড়ায় সেবা নিশ্চিত করবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান।

রোববার (৩০ নভেম্বর) দুপুরে ‘প্রান্তিক পর্যায়ে স্বাভাবিক প্রসব সেবা প্রদানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডারদের ভূমিকা’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা জানান।

ডা. শফিকুর রহমান বলেন, আগের সরকারগুলো শুধু আশ্বাস দিয়েছে। কিন্তু আমরা আশ্বাস নয়, কাজের মাধ্যমে দেখাতে চাই। একই ভাষায় কথা বলা একটি জাতি হিসেবে আমাদের সবাইকে একসঙ্গে এগিয়ে যেতে হবে।

দেশের মানুষ ভালো হলেও খারাপ রাজনীতিবিদদের জন্য উন্নয়ন বাধাগ্রস্ত হয় উল্লেখ করে তিনি বলেন, আমরা মূল সমস্যাগুলোকে ধরেই পরিবর্তন আনবো।

তিনি অভিযোগ করেন, দেশে এখনো মানসম্মত শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠিত হয়নি। তার মতে, শিশুর পড়ালেখার বিষয়টি মা-বাবা নয়, শিক্ষকই ঠিক করে দেবেন। আমাদের লক্ষ্য— প্রতিটি শিশুকে দক্ষভাবে গড়ে তোলা, যাতে তারা ভবিষ্যতে বোঝা নয়, সম্পদ হয়ে ওঠে।

বর্তমান বিচারব্যবস্থার সমালোচনা করে জামায়াত আমির বলেন, এখন ন্যায়বিচার পেতে টাকা লাগে— এ বাস্তবতা বদলাতে হবে।

তিনি আরও বলেন, আমরা ক্ষমতায় গেলে জনগণকে আর কোনো দাবি নিয়ে দপ্তরে ঘুরতে হবে না, আন্দোলনও করতে হবে না। সরকার নিজ দায়িত্বে সেবা মানুষের বাড়িতেই পৌঁছে দেবে।

তিনি জানান, সরকারে না গেলেও জামায়াতের পক্ষ থেকে ১০০টি ক্লিনিকে সোলার প্যানেল স্থাপন করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com