বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
নতুন উদ্যমে ক্রীড়া মন্ত্রণালয়: দায়িত্বের প্রথম দিনেই সক্রিয় আমিনুল হক সন্ত্রাস চাঁদাবাজ ও দখলমুক্ত ঢাকা-১৬ গড়তে কাজ করবেন অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেন ‎ ‎ ‎ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি’র পক্ষ থেকে তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন বিরোধীদলীয় নেতা হচ্ছেন ডা. শফিকুর রহমান? ১১-দলীয় জোটের বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত ফুলেল শুভেচ্ছায় সংবর্ধিত ঢাকা-১৬ এর নবনির্বাচিত এমপি কর্নেল আব্দুল বাতেন ঢাকা-১৬ আসনের সকল ব্যানার–ফেস্টুন অপসারণের নির্দেশ আমিনুল হকের ঢাকা-১৬ আসনে ভোট কারচুপির অভিযোগ, পুনঃনির্বাচনের দাবি গণতন্ত্র পুনরুদ্ধারে নতুন অধ্যায়ের প্রত্যাশা আমিনুল হকের ঈশ্বরগঞ্জ আসনে নবনির্বাচিত এমপির বাজারে চাঁদাবাজি বন্ধের নির্দেশ মিরপুরের ভূমিদস্যু, প্রতারক, চাঁদাবাজ ও খুনের মামলার আসামি আমির-জহিরের দৌরাত্ম্য

আমরা নির্বাচনের জন্য ‘জাস্ট ওয়েট’ করছি: শফিকুল আলম

অনলাইন ডেক্স
  • আপডেটের সময়: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
আমরা নির্বাচনের জন্য ‘জাস্ট ওয়েট’ করছি: শফিকুল আলম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার, শান্তিপূর্ণ, উৎসবমুখর পরিবেশে যথাসময়ে অনুষ্ঠিত হবে। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার খুবই ভালো প্রস্তুতি নিয়েছে, আমরা নির্বাচনের জন্য জাস্ট ওয়েট করছি।

শুক্রবার (১৬ জানুয়ারি) বেলা ১১টায় আখাউড়ায় খরমপুর শাহ্ সৈয়দ আহমদ গেছুদারাজ (রহ.) কেল্লা বাবার মাজার শরিফ জিয়ারতে আসলে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, গতকালও (বৃহস্পতিবার) কেবিনেট মিটিংয়ে এ নিয়ে আলোচনা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন যে, নির্বাচনের যত ধরনের প্রস্তুতি নেওয়া দরকার সেটা ইতোমধ্যে করা হয়েছে। নিরাপত্তার প্রস্তুতি শেষ। রিটার্নিং, পোলিং অফিসারসহ অন্যান্য কার্যক্রমও শেষ। আমরা ওয়েট করছি ভোটের।

এ সময় ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার এক মন্তব্যের জবাবে শফিকুল আলম বলেন, রুমিন ফারহানার আশঙ্কা অমূলক। আমরা আমাদের কাজ দিয়েই তা প্রমাণ করব। এই সরকারের কারও প্রতি কোনো পক্ষপাতিত্ব নেই।

যমুনায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পরিবার নিয়ে যাওয়ার বিষয়টি সম্পূর্ণ পারিবারিক সাক্ষাৎ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, অনেকে বলছেন ডিনার হয়েছে। এটা ডাহা মিথ্যা। এটি ছিল পারিবারিক সৌজন্য সাক্ষাৎ। এখানে আমাদের অফিশিয়াল কেউ ছিলেন না।

তিনি আরও বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। তাছাড়া গণভোট নিয়ে যারা সমালোচনা করছেন তাদের জানার পরিধি কম বলেও মন্তব্য করেন প্রেস সচিব।

এ সময় তিনি আখাউড়ার শাহ সৈয়দ আহমদ গেছুদারাজ (রহ.) কেল্লা বাবার মাজার শরিফ জিয়ারত শেষে মাজার প্রাঙ্গণে একটি কৃষ্ণচূড়া গাছ লাগান।

এ সময় আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার তাপসী রাবেয়া, আখাউড়া থানার ওসি জাবেদ-উল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদ, মাজার কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খাদেম মিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com