সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
মিরপুর প্রেস ক্লাবের উপদেষ্টা খান সেলিম রহমান অসুস্থ: দেশবাসীর কাছে দোয়া কামনা ঘুষ বাণিজ্যের অভিযোগ বিআরটিএ কর্মকর্তা ‘রাশেদ মিলন’র বিরুদ্ধে ৩৩নং ওয়ার্ডে আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিতদের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শেরপুরে সরকারি রেস্ট হাউস দখলে উপপরিচালক, ভাড়া ভাতা নিয়েও অনিয়মের অভিযোগ সংরক্ষিত নারী আসন ঘিরে তৎপরতা: আলোচনায় মেহেরুন্নেসা হক সাংবাদিক ‘রিয়াদুল মামুন সোহাগ’র জন্মদিন ভোলায় যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিকের পরিবারের ওপর ফের হামলার অভিযোগ নবীনগরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যা না আত্মহত্যা-রহস্যে ঘেরা মৃত্যু যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হারুনের বিরুদ্ধে অনিয়মের যতসব অভিযোগ কিবরিয়া হত্যার নেপথ্যে রাজনৈতিক আধিপত্য ও চাঁদাবাজি

আজ থেকে স্পিকার আর কোনো দলের নন : সংসদে প্রধানমন্ত্রী

অনলাইন ডেক্স
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
আজ থেকে স্পিকার আর কোনো দলের নন : সংসদে প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের স্পিকার কোনো নির্দিষ্ট দলের নন; তিনি পুরো সংসদের অভিভাবক— এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের স্বাধীনতাপ্রিয় গণতান্ত্রিক মানুষ এই সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে এবং দেশ ও জনগণের স্বার্থে এই সংসদকে অর্থবহ করে তুলতে হবে।

বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেওয়া শুভেচ্ছা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আজ থেকে স্পিকার আর কোনো দলের নন; তিনি পুরো সংসদের অভিভাবক। জাতীয় সংসদের কার্যক্রম পরিচালনায় তার নিরপেক্ষ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, গত দেড় দশকেরও বেশি সময় ধরে দেশের মানুষের গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার ক্ষুণ্ন হয়েছিল। জনগণকে দুর্বল জনগোষ্ঠীতে পরিণত করা হয়েছিল এবং জাতীয় সংসদকে মানুষের অধিকার লুণ্ঠনকারীদের ক্লাবে পরিণত করা হয়েছিল।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিগত সময়ে যারা নিজেদের সংসদ সদস্য হিসেবে পরিচয় দিতেন, তাদের কেউই জনগণের সরাসরি ভোটে নির্বাচিত ছিলেন না। তবে বর্তমান সংসদ জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধিদের সংসদ। এটি বাংলাদেশের জনগণের সংসদ।

তিনি আরও বলেন, বিরোধিতার জন্য বিরোধিতা নয়; বরং সুনির্দিষ্ট যুক্তি ও গঠনমূলক বিতর্কের মাধ্যমে সংসদকে প্রাণবন্ত করে তুলতে হবে। এ ক্ষেত্রে স্পিকারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রধানমন্ত্রী বলেন, জাতীয় সংসদের সদস্য হিসেবে সংসদ পরিচালনায় স্পিকারকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।

বক্তব্যের শেষদিকে স্পিকারকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য সংসদ সদস্যদের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন ও ধন্যবাদ জানান তিনি। এছাড়া মহান আল্লাহর দরবারে জাতীয় সংসদের সফলতা কামনা করেন প্রধানমন্ত্রী।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com