শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে ৪০ ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ও সংবাদ সম্মেলন কোটচাঁদপুরে ভূমি কর্মকর্তার কাণ্ড: ব্যক্তিমালিকানাধীন জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ মামলা হলেও ধরছে না পুলিশ: এলাকায় সক্রিয় ইব্রাহিম-রিয়াজ বাহিনী গ্রাহকদের স্বার্থ সংরক্ষণে পল্লবীতে দাবিতে ইসলামি ব্যাংকের মানববন্ধন ও কলম বিরতি পল্লবীতে বিএনপি নেতা ‘মুন্না’কে হেরোইন ও ইয়াবাসহ আটক করেছে ডিবির পুলিশ মিরপুরে পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ২৫ জন গ্রেফতার হাদি হত্যা মামলার তদন্তে নতুন তথ্য, সামনে এলো আরও কয়েকজনের নাম প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ বাতিল, গ্রাহকদের স্বস্তি মিরপুরে গোপনে গড়ে ওঠা ‘মোল্লা সাম্রাজ্য’, আড়ালে থাকেন উপসচিব ‘আবু সাঈদ’ মিরপুরে কিশোর গ্যাংয়ের তাণ্ডব: প্রতিবাদ করায় দুই ভাইকে কুপিয়ে জখম

ডিবি হারুনের ‘প্রকাশ্যে আসার’ বিষয়ে যা জানা গেল

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
ডিবি হারুনের ‘প্রকাশ্যে আসার’ বিষয়ে যা জানা গেল

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতন পরবর্তী সময়ে দেশ ত্যাগ করেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক অতিরিক্ত কমিশনার হারুন-অর-রশিদ।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, খালেদ মুহিউদ্দীনের সঙ্গে ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন-অর-রশিদের টকশোর ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, সাংবাদিক মাসুদ কামাল ও ডিবি হারুন-অর-রশিদকে নিয়ে ২০২৩ সালে ডয়চে ভেলেতে করা একটি টকশোর ভিডিও ডিজিটার প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যালোচনা করে ভিডিওটির শিরোনামে ডিবি হারুন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মুখোমুখি হওয়ার কথা বলা হলেও প্রচারিত ভিডিওটির কোথাও ড. ইউনূসকে দেখতে পাওয়া যায়নি। তবে অনুসন্ধানে প্রায় তিন মাস আগে একই দাবিতে ইউটিউবে একটি ভিডিও প্রচারিত হতে দেখা যায়। যেটিতে হারুন-অর-রশিদ এবং খালেদ মুহিউদ্দীনের পাশাপাশি ড. মুহাম্মদ ইউনূসকেও দেখতে পাওয়া যায়। এমন কিছু ভিডিও দেখুন এখানে এবং এখানে।

পরবর্তীতে ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ডয়চে ভেলে বাংলা টকশোর ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ১৭ মার্চ সাকিব, পুলিশ ও আয়নাবাজি শিরোনামে প্রচারিত ‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ টকশোর একটি পর্ব খুঁজে পাওয়া যায়।

টকশোর ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়— আলোচিত দাবিতে প্রচারিত ভিডিও এবং উক্ত টকশোতে সাংবাদিক খালেদ মুহিউদ্দীন এবং ডিবি হারুন-অর-রশিদকে একই পোশাকে দেখা যায়। এছাড়া টকশোর বিভিন্ন অংশের বক্তব্যের সঙ্গে আলোচিত ভিডিওর বক্তব্যের হুবহু মিল পাওয়া যায়। পাশাপাশি উক্ত টকশোতেও ড. মুহাম্মদ ইউনূসকে দেখতে পাওয়া যায়নি। বরং টকশোতে ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন-অর-রশিদের পাশাপাশি সাংবাদিক মাসুদ কামাল অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। যাকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে বাদ দিয়ে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

সুতরাং, ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক অতিরিক্ত কমিশনার হারুন-অর-রশিদ যুক্তরাষ্ট্র থেকে টকশোর মাধ্যমে প্রকাশ্যে এসেছেন দাবিতে পুরোনো টকশোর ভিডিও প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com