বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
Casoola’s Online Casino: Je Definitieve Wegwijzer richting ‘n Memorabele Gokbeleving পল্লবীতে সাংবাদিকের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়: বাউনিয়াবাঁধ পুকুরপাড় বস্তিবাসীর মানববন্ধন উন্নত চিকিৎসা সেবা আর পরম যত্নের প্রতিচ্ছবি: শ্যামলী বেবি কেয়ার এন্ড জেনারেল হাসপাতাল মিরপুরে হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল আত্মগোপনে থাকা যুবলীগ নেতা গ্রেফতার, আলোচনায় পুলিশ কর্মকর্তা বোনের তদবির উত্তরার বিডিআর মার্কেটে পার্কিং স্থান নিয়ে ফের উত্তেজনা, আদালতের নির্দেশনা মানার দাবি ব্যবসায়ীদের পল্লবীতে কিশোর গ্যাং দমনে র‌্যাবের অভিযান: “ভইরা-দে গ্রুপ” এর সক্রিয় তিন সদস্য আটক শ্রমিকদের ক্ষোভে থমকে গেল তেজগাঁও, আড়াই ঘণ্টা পর মিলল সমাধানের আশ্বাস ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে ৪০ ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ও সংবাদ সম্মেলন

ময়মনসিংহে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে দুই চিহ্নিত চাঁদাবাজ গ্রেফতার

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ
  • আপডেটের সময়: শনিবার, ২১ জুন, ২০২৫

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে দুই চিহ্নিত চাঁদাবাজকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২১ জুন ভোররাত ৪টায় কোতোয়ালী মডেল থানার বাঘমারা ও মাসকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—রাজিব আহাম্মেদ ওরফে বাবু মিয়া (৩০), পিতা-নুরুজ্জামান ওরফে বাদশা মিয়া, মাতা-সুফিয়া জামান, সাং–বাঘমারা এবং হৃদয় ওরফে সাকিব (২৮), পিতা-মামুন মিয়া ওরফে ঢাকাইয়া মামুন, মাতা-শিল্পি, সাং–কৃষ্টপুর, উভয়েই কোতোয়ালী থানাধীন এলাকা বাসিন্দা।

ডিবি সূত্রে জানা যায়, এই দুজন দীর্ঘদিন ধরে ময়মনসিংহ শহরের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এই চাঁদাবাজ চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে।

জেলা গোয়েন্দা শাখার ওসি মহিদুল ইসলাম এর নির্দেশনায় এসআই (নিঃ) রাজীব তালুকদার ও তার নেতৃত্বে একটি টিম এই অভিযান পরিচালনা করেন।

এদিকে, সম্প্রতি ময়মনসিংহ জেলার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সুপার আখতার উল আলমের নির্দেশনায় ডিবি পুলিশের একাধিক সফল অভিযান পরিচালিত হয়েছে। যার মধ্যে রয়েছে—৯ জন ডাকাত গ্রেফতার, যাদের মধ্যে ৮ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, উদ্ধার হয়েছে ১৪০ কেজি লুণ্ঠিত তামার তার, চোরাইকৃত ২টি অটোরিকশা ও ১টি মিশুকসহ ৫ আসামি গ্রেফতার, ১২৬৫ পিস ইয়াবা, ১০ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২৭ গ্রাম হেরোইনসহ ১৬ জন আসামি গ্রেফতার এবং ১৫ জন ছিনতাইকারী গ্রেফতার।

জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ কর্তৃক ডাকাতি, চাঁদাবাজি, মাদক ও ছিনতাইবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com