শনিবার, ০২ মে ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
হামলা-লুটপাটে জড়িত চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার-৩ পল্লবীতে পুলিশের অভিযানে অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার বানারীপাড়ায় রাজু’র বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসীকর্মকান্ডের অভিযোগ, হামলার শিকার বাবা-ছেলে রূপনগরে ওপেন হাউস ডে: অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততার ডাক মিরপুর প্রেস ক্লাবের উপদেষ্টা খান সেলিম রহমান অসুস্থ: দেশবাসীর কাছে দোয়া কামনা ঘুষ বাণিজ্যের অভিযোগ বিআরটিএ কর্মকর্তা ‘রাশেদ মিলন’র বিরুদ্ধে ৩৩নং ওয়ার্ডে আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিতদের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শেরপুরে সরকারি রেস্ট হাউস দখলে উপপরিচালক, ভাড়া ভাতা নিয়েও অনিয়মের অভিযোগ সংরক্ষিত নারী আসন ঘিরে তৎপরতা: আলোচনায় মেহেরুন্নেসা হক সাংবাদিক ‘রিয়াদুল মামুন সোহাগ’র জন্মদিন

মুশুলী বাজারে মাদকবিরোধী অভিযান, সাড়ে ২২ কেজি গাঁজাসহ আটক-২

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপডেটের সময়: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহ টিম।

সোমবার (১২ মে) রাত ৯টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের মুশুলী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের একটি টিম ওই এলাকায় মাদকের চালান আসার খবর পায়।

অভিযানটি পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আনোয়ার হোসেনের নেতৃত্বে ইন্সপেক্টর চন্দন কুমার সুর। তিনি সঙ্গীয় ফোর্সসহ মুশুলী বাজারে অবস্থান নিয়ে একটি মোটরসাইকেল আটক করেন। পরবর্তীতে তল্লাশি চালিয়ে মোট ১১টি প্যাকেটে ২২ কেজি ৫০০ গ্রাম গাঁজা, একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতার হওয়া দুই আসামির নাম শরিফ মিয়া (২৮) এবং কাউছার (২৬)। তারা নিয়মিত মাদক পরিবহনের সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

এ বিষয়ে অভিযানের নেতৃত্বে থাকা ইন্সপেক্টর চন্দন কুমার সুর বলেন, “আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকের একটি বড় চালান জব্দ করতে সক্ষম হয়েছি। সমাজ থেকে মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নান্দাইল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com