বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
Casoola’s Online Casino: Je Definitieve Wegwijzer richting ‘n Memorabele Gokbeleving পল্লবীতে সাংবাদিকের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়: বাউনিয়াবাঁধ পুকুরপাড় বস্তিবাসীর মানববন্ধন উন্নত চিকিৎসা সেবা আর পরম যত্নের প্রতিচ্ছবি: শ্যামলী বেবি কেয়ার এন্ড জেনারেল হাসপাতাল মিরপুরে হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল আত্মগোপনে থাকা যুবলীগ নেতা গ্রেফতার, আলোচনায় পুলিশ কর্মকর্তা বোনের তদবির উত্তরার বিডিআর মার্কেটে পার্কিং স্থান নিয়ে ফের উত্তেজনা, আদালতের নির্দেশনা মানার দাবি ব্যবসায়ীদের পল্লবীতে কিশোর গ্যাং দমনে র‌্যাবের অভিযান: “ভইরা-দে গ্রুপ” এর সক্রিয় তিন সদস্য আটক শ্রমিকদের ক্ষোভে থমকে গেল তেজগাঁও, আড়াই ঘণ্টা পর মিলল সমাধানের আশ্বাস ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে ৪০ ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ও সংবাদ সম্মেলন

ধার বা টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়ন নয়: ড. সালেহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময়: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

বাংলাদেশের নতুন অর্থবছরের বাজেট পরিকল্পনায় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন, সরকার আগামী বাজেটে ব্যাংক ঋণ কিংবা টাকা ছাপিয়ে উন্নয়ন ব্যয় মেটানোর পথে হাঁটবে না।

মঙ্গলবার (১৩ মে) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা নিজেই।

তিনি বলেন, “নতুন বাজেট হবে বাস্তবমুখী। ধার করে বড় বড় মেগা প্রকল্পে অর্থায়ন করবো না। ব্যাংক থেকে অতিরিক্ত ঋণ নিয়ে অথবা টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়নের কোন পরিকল্পনা নেই আমাদের।”

অর্থ উপদেষ্টার এমন বক্তব্য সরকারের অর্থনৈতিক কৌশলে একটি রূপান্তরের ইঙ্গিত দেয়, যেখানে ফোকাস থাকবে টেকসই ও মিতব্যয়ী উন্নয়ন পরিকল্পনার ওপর।

অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এ ধরনের অবস্থান দেশের সামষ্টিক অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা হতে পারে। এতে বাজেট ঘাটতি নিয়ন্ত্রণে রাখা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com