রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংরক্ষিত নারী আসন ঘিরে তৎপরতা: আলোচনায় মেহেরুন্নেসা হক সাংবাদিক ‘রিয়াদুল মামুন সোহাগ’র জন্মদিন ভোলায় যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিকের পরিবারের ওপর ফের হামলার অভিযোগ নবীনগরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যা না আত্মহত্যা-রহস্যে ঘেরা মৃত্যু যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হারুনের বিরুদ্ধে অনিয়মের যতসব অভিযোগ কিবরিয়া হত্যার নেপথ্যে রাজনৈতিক আধিপত্য ও চাঁদাবাজি গাজীপুরে কিশোরকে হত্যাচেষ্টা ও ছিনতাই: কিশোর গ্যাংয়ের চার সদস্যের বিরুদ্ধে থানায় অভিযোগ মঠবাড়িয়ায় সাংবাদিকের উপর অতর্কিত হামলা, জখম ও মোটরসাইকেল ভাঙচুর খুনির সহযোগীর বক্তব্য আমরা শুনি না : জামায়াত আমির দ্বিতীয় দিনের মতো কমলো স্বর্ণের দাম

পুলিশের বিশ্বাসযোগ্যতা অনেক বেড়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময়: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

ঢাকা: দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশের ভূমিকা প্রসংসনীয় এবং সময়ের সঙ্গে সঙ্গে তাদের প্রতি জনগণের বিশ্বাসযোগ্যতাও বহুগুণে বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, “বিগত বছরগুলোতে পুলিশ সদস্যরা পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছে। জনগণ এখন পুলিশকে আগের চেয়ে অনেক বেশি আস্থার চোখে দেখছে।”

বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা জানান, অপরাধ দমন, সন্ত্রাস মোকাবিলা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ যে ভূমিকা পালন করছে, তা আন্তর্জাতিকভাবেও প্রশংসিত হচ্ছে। প্রযুক্তি ব্যবহারে আধুনিকায়ন, জনবান্ধব কার্যক্রম এবং দ্রুত সেবা প্রদানের ফলে পুলিশের প্রতি মানুষের আস্থা বেড়েছে বলে তিনি উল্লেখ করেন।

এ সময় তিনি পুলিশ বাহিনীর সদস্যদের সততা ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করে যাওয়ার আহ্বান জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com