বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
Casoola’s Online Casino: Je Definitieve Wegwijzer richting ‘n Memorabele Gokbeleving পল্লবীতে সাংবাদিকের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়: বাউনিয়াবাঁধ পুকুরপাড় বস্তিবাসীর মানববন্ধন উন্নত চিকিৎসা সেবা আর পরম যত্নের প্রতিচ্ছবি: শ্যামলী বেবি কেয়ার এন্ড জেনারেল হাসপাতাল মিরপুরে হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল আত্মগোপনে থাকা যুবলীগ নেতা গ্রেফতার, আলোচনায় পুলিশ কর্মকর্তা বোনের তদবির উত্তরার বিডিআর মার্কেটে পার্কিং স্থান নিয়ে ফের উত্তেজনা, আদালতের নির্দেশনা মানার দাবি ব্যবসায়ীদের পল্লবীতে কিশোর গ্যাং দমনে র‌্যাবের অভিযান: “ভইরা-দে গ্রুপ” এর সক্রিয় তিন সদস্য আটক শ্রমিকদের ক্ষোভে থমকে গেল তেজগাঁও, আড়াই ঘণ্টা পর মিলল সমাধানের আশ্বাস ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে ৪০ ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ও সংবাদ সম্মেলন

২৬ দিনে প্রবাসী আয় এলো পৌনে ২৮ হাজার কোটি টাকার

দ্য ক্রাইম সার্চ ডেস্ক
  • আপডেটের সময়: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

চলতি এপ্রিল মাসের প্রথম ২৬ দিনে দেশে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২৭ হাজার ৭৯২ কোটি টাকা (প্রায় ২.৬৩ বিলিয়ন মার্কিন ডলার)। অর্থাৎ প্রতিদিন গড়ে ১০৭০ কোটি টাকার বেশি বৈদেশিক মুদ্রা দেশে এসেছে। এই প্রবাহ বৈদেশিক মুদ্রার রিজার্ভে খানিকটা স্বস্তি নিয়ে এসেছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, এপ্রিলের ১ থেকে ২৬ তারিখ পর্যন্ত ব্যাংকিং চ্যানেলে এই বিপুল পরিমাণ রেমিট্যান্স এসেছে। ঈদুল ফিতরের উৎসবকে কেন্দ্র করে প্রবাসীদের পাঠানো অর্থের প্রবাহ বেড়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বিভিন্ন ব্যাংক ও মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে জানা গেছে, এ সময়ের মধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে, বিশেষ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং কাতার থেকে। ইউরোপ ও আমেরিকাতেও প্রবাসী বাংলাদেশিদের রেমিট্যান্স পাঠানোর প্রবণতা বাড়তে দেখা গেছে।

বিশেষজ্ঞরা বলছেন, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স পাঠাতে সরকার প্রদত্ত বিভিন্ন সুবিধা ও প্রণোদনাও এই প্রবাহ বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। বর্তমানে সরকার রেমিট্যান্সে ২.৫ শতাংশ নগদ প্রণোদনা দিয়ে আসছে, যা প্রবাসীদের ব্যাংকিং মাধ্যমে টাকা পাঠাতে উৎসাহিত করেছে।

তবে আশঙ্কার বিষয় হলো, এই ঊর্ধ্বগতি কতদিন স্থায়ী হবে তা নিয়ে সংশয় রয়েছে। কারণ, আন্তর্জাতিক অর্থনীতিতে মন্দা পরিস্থিতি ও কর্মসংস্থান সংকটের সম্ভাবনা রয়েছে, যা ভবিষ্যতে রেমিট্যান্স প্রবাহকে প্রভাবিত করতে পারে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, মাস শেষের বাকি দিনগুলোতেও রেমিট্যান্সের গতি অব্যাহত থাকলে এপ্রিল মাস শেষে প্রবাসী আয় ৩ বিলিয়ন ডলার ছাড়াতে পারে, যা দেশের সামষ্টিক অর্থনীতির জন্য ইতিবাচক একটি বার্তা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com