সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
পল্লবীতে বাড়িতে হামলা, ভাঙচুর ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ মাদক ব্যবসার অভিযোগে ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার গৌরীপুরে বরাদ্দ হরিলুটের অভিযোগ, নেপথ্যে পিআইও আলাল উদ্দিন! কাফরুল থানায় হাজতখানায় স্বজনের সাক্ষাতে টাকা নেওয়ার অভিযোগ রোটারি ক্লাব অব সিলেট ক্বীন ব্রিজের ১৪তম অভিষেক অনুষ্ঠান সম্পন্ন ঠাকুরগাঁওয়ে ১১০ পিস টাপেন্টাডল ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী আটক সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি পেলেন সুমন খান পল্লবীতে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে গুলি ও অপহরণ মার্শাল আর্ট ক্লাব কাপে পুলিশ ক্লাবের বাজিমাত পল্লবীতে সাংবাদিকের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

মেট্রোরেলে যান্ত্রিক ত্রুটি: প্রায় এক ঘণ্টা বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময়: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

ঢাকার ব্যস্ত নগর জীবনের অন্যতম ভরসা মেট্রোরেল শনিবার (২৬ এপ্রিল) বিকেলে যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ৪৫ মিনিট বন্ধ ছিল, ফলে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা যায়, শনিবার সকাল থেকে মেট্রোরেল স্বাভাবিকভাবে চলছিল। তবে বিকেল সাড়ে ৫টার দিকে হঠাৎ করে একটি যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। খোঁজ নিয়ে দেখা যায়, ওভারহেড ক্যাটেনারিতে বিদ্যুৎ সরবরাহে সমস্যা সৃষ্টি হয়েছে। দ্রুত সংশ্লিষ্ট টেকনিক্যাল টিম কাজ শুরু করে এবং প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় সমস্যার সমাধান করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।

এই সময় ট্রেনের ভেতরে আটকে থাকা যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন। প্রচণ্ড গরমে অনেক যাত্রী অস্বস্তিতে পড়েন। ফেসবুকে ‘মেট্রোরেল প্যাসেঞ্জার্স কমিউনিটি-ঢাকা’ নামে একটি গ্রুপে অনেক যাত্রী তাদের অভিজ্ঞতা শেয়ার করেন। এক যাত্রী লেখেন, “যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় আধাঘণ্টা যাবত মেট্রো বন্ধ রয়েছে। ত্রুটিটা কী, কেউ জানেন?”

আরেকজন যাত্রী, এ এম এ মাহিন, একটি ছবি শেয়ার করেন যেখানে দেখা যায়, একজন যাত্রী ট্রেনের পেছনের একটি ছোট জানালা খুলে বাইরে থেকে নিশ্বাস নিচ্ছেন। ছবির ক্যাপশনে মাহিন লেখেন, “গরমে অবস্থা খারাপ ভাইয়ের।”

এ ঘটনায় যাত্রীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। মেট্রোরেল কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে যে, ভবিষ্যতে এমন সমস্যা এড়াতে তারা আরও সতর্ক থাকবে এবং জরুরি পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি আরও জোরদার করবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com