রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
মিরপুরে গোপনে গড়ে ওঠা ‘মোল্লা সাম্রাজ্য’, আড়ালে থাকেন উপসচিব ‘আবু সাঈদ’ মিরপুরে কিশোর গ্যাংয়ের তাণ্ডব: প্রতিবাদ করায় দুই ভাইকে কুপিয়ে জখম প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ পেল রূপনগর-পল্লবীর ৫০০ পরিবার পল্লবীতে বাড়ি দখলচেষ্টা, হামলার পর বৃদ্ধার মৃত্যু; মামলা না নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে পল্লবীতে ঘর দখলকে কেন্দ্র করে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত মায়ের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ‎ পল্লবীতে শিশু হত্যার ঘটনা: ঘটনাস্থলে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ময়মনসিংহে চোরাই মোটরসাইকেল উদ্ধার: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার-৩ রূপনগরে মাদক ও চাঁদাবাজির অভিযোগে আলোচনায় মাদবর পরিবার পল্লবীতে পারিবারিক বিরোধের জেরে দম্পতির ওপর হামলা: ফের আলোচনায় মাদক সম্রাজী শাহীনুর ‎ ‎ মাহিন্দ্র গাড়িচালককে মারধর, তেল-ব্যাটারি ও চাকা চুরির দায়ে থানায় অভিযোগ

পল্লবী–রূপনগরের শিক্ষা প্রতিষ্ঠানকে আধুনিকায়নের ঘোষণা কর্ণেল (অব.) আব্দুল বাতেনের

এস এম জীবন, ঢাকা
  • আপডেটের সময়: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

ঢাকা-১৬ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য কর্ণেল (অব.) আব্দুল বাতেন বলেছেন, পল্লবী–রূপনগরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আধুনিক ও মানসম্মত করে গড়ে তোলা হবে, যেন এলাকার শিক্ষার্থীদের ভালো প্রতিষ্ঠানের খোঁজে অন্যত্র যেতে না হয়। তিনি বলেন, “আমি চাই না আমার এলাকার মানুষ ভালো শিক্ষার জন্য অন্য এলাকায় ছুটে বেড়াক। আমরা এখানকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করব।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মিরপুর-১১ এর একটি হোটেলে আয়োজিত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য আব্দুল বাতেন বলেন, ভোটের সময় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় সবার সঙ্গে বসার সুযোগ হয়নি। তবে পরে তিনি একাধিক প্রতিষ্ঠানে সরাসরি গিয়ে শিক্ষকদের সঙ্গে কথা বলেছেন এবং বিভিন্ন সমস্যা চিহ্নিত করেছেন। তিনি আশ্বস্ত করেন, “আপনাদের যেকোনো প্রয়োজনে আমাকে পাশে পাবেন, ইনশাআল্লাহ।

শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারাই আগামীর ভবিষ্যৎ গড়ার কারিগর। আপনাদের হাতেই পুরো বাংলাদেশ। তাই শিক্ষাদানের পাশাপাশি তারুণ্যকে সঠিকভাবে বিকশিত করার দায়িত্বও আপনাদের। তাহলেই দেশ ও জাতির কল্যাণ নিশ্চিত হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ-এর অধ্যক্ষ মোহাম্মদ নাসির উদ্দীন। তিনি বলেন, “শুধু দৃষ্টিনন্দন ভবন নির্মাণ করলেই হবে না, ভালো মানুষ গড়ার দিকেও নজর দিতে হবে। সবাই নিজ নিজ অবস্থান থেকে উদ্যোগ নিলে একটি আদর্শ শিক্ষা অঙ্গন গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরা মতামত ব্যক্ত করেন। তারা রাজনৈতিক প্রভাবমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার দাবি জানান, যাতে শিক্ষার্থীদের মানোন্নয়নে কোনো বাধা সৃষ্টি না হয়। পাশাপাশি শিক্ষকদের বিভিন্ন সমস্যা সমাধানে নবনির্বাচিত সংসদ সদস্যের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ জসিম উদ্দিন। মোনাজাত পরিচালনা করেন হাফেজ আবুল কালাম পাঠান। স্বাগত বক্তব্য রাখেন ঢাকা মডেল কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক রুহুল আমিনসহ আরও অনেকে।

এসময় পল্লবী-রূপনগর এলাকার জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com