বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
Casoola’s Online Casino: Je Definitieve Wegwijzer richting ‘n Memorabele Gokbeleving পল্লবীতে সাংবাদিকের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়: বাউনিয়াবাঁধ পুকুরপাড় বস্তিবাসীর মানববন্ধন উন্নত চিকিৎসা সেবা আর পরম যত্নের প্রতিচ্ছবি: শ্যামলী বেবি কেয়ার এন্ড জেনারেল হাসপাতাল মিরপুরে হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল আত্মগোপনে থাকা যুবলীগ নেতা গ্রেফতার, আলোচনায় পুলিশ কর্মকর্তা বোনের তদবির উত্তরার বিডিআর মার্কেটে পার্কিং স্থান নিয়ে ফের উত্তেজনা, আদালতের নির্দেশনা মানার দাবি ব্যবসায়ীদের পল্লবীতে কিশোর গ্যাং দমনে র‌্যাবের অভিযান: “ভইরা-দে গ্রুপ” এর সক্রিয় তিন সদস্য আটক শ্রমিকদের ক্ষোভে থমকে গেল তেজগাঁও, আড়াই ঘণ্টা পর মিলল সমাধানের আশ্বাস ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে ৪০ ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ও সংবাদ সম্মেলন

ভারতকে কী করে হারাতে হবে, ভালোভাবেই জানা আছে শমিতের

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
ভারতকে কী করে হারাতে হবে, ভালোভাবেই জানা আছে শমিতের

বাংলাদেশ ফুটবল দল আন্তর্জাতিক ম্যাচে দীর্ঘ দিন ধরে জয় পাচ্ছে না। সেই জুন উইন্ডোতে ভুটানের বিপক্ষে জয়টাই একমাত্র জয় হয়ে আছে এই বছর। তবে এবার ভারতকে হারিয়েই সেই অপেক্ষার শেষ হবে বলে বিশ্বাস করছেন মিডফিল্ডার শমিত সোম। আগামী ১৮ নভেম্বর ঢাকায় এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে মুখোমুখি হবে দুই প্রতিবেশী।

ক্যাভালরি এফসির খেলোয়াড় শমিত এ বছর ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের হয়ে অভিষিক্ত হন। এরপর তিনি চার ম্যাচ খেলেছেন লাল-সবুজ জার্সিতে। কিন্তু এখনো জয়ের স্বাদ পাননি। চার ম্যাচে দুই ড্র ও দুই হার নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। বাংলাদেশের সর্বশেষ জয় ছিল ৪ জুন ভুটানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে।

শমিতের আন্তর্জাতিক যাত্রা শুরু হয়েছিল সিঙ্গাপুরের কাছে ২–১ ব্যবধানে হার দিয়ে। এরপর গত অক্টোবর ঢাকায় হংকংয়ের বিপক্ষে শেষ দিকে সমতা আনেন নিজের প্রথম আন্তর্জাতিক গোল দিয়ে। কিন্তু শেষ মুহূর্তে গোল খেয়ে হারের তেঁতো স্বাদ নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। গত বৃহস্পতিবার আবার নেপালের বিপক্ষে ইনজুরি সময়ে গোল হজম করে ড্র করে বাংলাদেশ।

এবার তিনি বিশ্বাস করছেন, ভারতের বিপক্ষে ম্যাচেই আসতে পারে প্রতীক্ষিত জয়। শমিত বলেন, ‘আলাদা করে প্রেরণা বানানোর দরকার নেই। সবাই জানে ভারত ম্যাচ মানে কী। আমি যখন প্রথম দিন এসেছি বাংলাদেশ দলে, তখনই কেউ বলেছিল ভারত ম্যাচের জন্য প্রস্তুত থাকতে। তখন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ ছিল। তাই এই ম্যাচ আমাদের মাথায় অনেক দিন ধরেই আছে। আমরা উদ্বুদ্ধ। আমরা এই ম্যাচ জিততে চাই, আর আমরা জিতবও।’

ভারতের বিপক্ষে কীভাবে সুযোগ সৃষ্টি করা যায়, তাও ব্যাখ্যা করেন তিনি। ‘ভারত ভালো দল, কিন্তু তাদের ফাঁকও আছে’ — বলেন শমিত। ‘তাদের মিডফিল্ড লাইন আর রক্ষণভাগের মধ্যে জায়গা আছে। নেপাল যেভাবে রক্ষণ করেছে, ভারত সে মান ধরে রাখতে পারবে বলে মনে হয় না। আমরা এখন যেভাবে পাস খেলছি, আমরা হাফ-স্পেস খুঁজে পাচ্ছি। এভাবেই ম্যাচে প্রভাব ফেলতে পারব।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com