বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
Casoola’s Online Casino: Je Definitieve Wegwijzer richting ‘n Memorabele Gokbeleving পল্লবীতে সাংবাদিকের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়: বাউনিয়াবাঁধ পুকুরপাড় বস্তিবাসীর মানববন্ধন উন্নত চিকিৎসা সেবা আর পরম যত্নের প্রতিচ্ছবি: শ্যামলী বেবি কেয়ার এন্ড জেনারেল হাসপাতাল মিরপুরে হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল আত্মগোপনে থাকা যুবলীগ নেতা গ্রেফতার, আলোচনায় পুলিশ কর্মকর্তা বোনের তদবির উত্তরার বিডিআর মার্কেটে পার্কিং স্থান নিয়ে ফের উত্তেজনা, আদালতের নির্দেশনা মানার দাবি ব্যবসায়ীদের পল্লবীতে কিশোর গ্যাং দমনে র‌্যাবের অভিযান: “ভইরা-দে গ্রুপ” এর সক্রিয় তিন সদস্য আটক শ্রমিকদের ক্ষোভে থমকে গেল তেজগাঁও, আড়াই ঘণ্টা পর মিলল সমাধানের আশ্বাস ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে ৪০ ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ও সংবাদ সম্মেলন

টিকা না দেওয়ায় দল থেকে বাদ পড়লেন তিন আর্জেন্টাইন তারকা

অনলাইন ডেক্স
  • আপডেটের সময়: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
টিকা না দেওয়ায় দল থেকে বাদ পড়লেন তিন আর্জেন্টাইন তারকা

আসন্ন অ্যাঙ্গোলা ম্যাচের আগে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। মধ্য আফ্রিকান দেশটিতে ভ্রমণের জন্য বাধ্যতামূলক হলুদ জ্বরের (ইয়োলো ফিভার) টিকা সংক্রান্ত নিয়ম না মানায় স্কোয়াড থেকে বাদ পড়েছেন তারকা স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ, নাহুয়েল মোলিনা ও জুলিয়ানো সিমেওনে।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে টিকার প্রয়োজনীয় কাগজপত্র জমা না দিতে পারায় কোচ লিওনেল স্কালোনির ঘোষিত দল থেকে এই তিন খেলোয়াড়কে বাদ দেওয়া হয়েছে।

এর আগে হাঁটুর চোটে দলে থাকতে পারেননি ডিফেন্ডার এনজো ফার্নান্দেজ। নতুন করে তিনজন বাদ পড়ায় জায়গা পেয়েছেন দুই ডিফেন্ডার কেভিন ম্যাক অ্যালিস্টার ও লিসান্দ্রো মার্টিনেজ। সঙ্গে যুক্ত হয়েছেন উইঙ্গার এমিলিয়ানো বুয়েন্দিয়া।

ধারণা করা হচ্ছে, কেভিন ম্যাক অ্যালিস্টার অ্যাঙ্গোলার বিপক্ষে জাতীয় দলের জার্সিতে অভিষেক ম্যাচটি খেলবেন। অন্যদিকে ইনজুরি থেকে সেরে ওঠা লিসান্দ্রো মার্টিনেজ শুধুমাত্র অনুশীলনে অংশ নেবেন, মূল ম্যাচে তাকে দেখা না যাওয়ার সম্ভাবনাই বেশি।

চলতি বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচটি আর্জেন্টিনা খেলবে আগামী শুক্রবার (১৪ নভেম্বর)। প্রতিপক্ হিসেবে আছে অ্যাঙ্গোলা। এরপর মার্চে ফিনালিসিমা পর্যন্ত স্কালোনির শিষ্যরা আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলবে না। অ্যাঙ্গোলার বিপক্ষে ম্যাচের পর বাকি চার দিন তারা অনুশীলন ক্যাম্পেই কাটাবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com