বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
সংরক্ষিত নারী আসন ঘিরে তৎপরতা: আলোচনায় মেহেরুন্নেসা হক সাংবাদিক ‘রিয়াদুল মামুন সোহাগ’র জন্মদিন ভোলায় যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিকের পরিবারের ওপর ফের হামলার অভিযোগ নবীনগরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যা না আত্মহত্যা-রহস্যে ঘেরা মৃত্যু যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হারুনের বিরুদ্ধে অনিয়মের যতসব অভিযোগ কিবরিয়া হত্যার নেপথ্যে রাজনৈতিক আধিপত্য ও চাঁদাবাজি গাজীপুরে কিশোরকে হত্যাচেষ্টা ও ছিনতাই: কিশোর গ্যাংয়ের চার সদস্যের বিরুদ্ধে থানায় অভিযোগ মঠবাড়িয়ায় সাংবাদিকের উপর অতর্কিত হামলা, জখম ও মোটরসাইকেল ভাঙচুর খুনির সহযোগীর বক্তব্য আমরা শুনি না : জামায়াত আমির দ্বিতীয় দিনের মতো কমলো স্বর্ণের দাম

ভাইরাল প্রতিবেদনের পর মিরপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, পল্লবী থানায় জিডি

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময়: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫


‎অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদন প্রকাশের পর মিরপুর-পল্লবী এলাকায় স্থানীয় সন্ত্রাসীরা সাংবাদিক মো. ইমরান খান ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় মঙ্গলবার (১৬ অক্টোবর) পল্লবী থানায় সাংবাদিক ইমরান একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

‎সাংবাদিক ইমরানের দাবি, গত ১৬ অক্টোবর অনলাইন গণমাধ্যম দ্য নিউজে “মিরপুরে তোলপার” শিরোনামে প্রকাশিত প্রতিবেদন প্রকাশের পরই স্থানীয় সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে তাকে ও তার পরিবারকে হুমকির শিকার করেছে। তিনি বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে মোস্তাক ও তার ছেলেরা নিরীহ মানুষের ওপর জুলুম ও নির্যাতন চালিয়েছে; মানুষ খুনের মতো অপরাধও করেছে—এই সব তথ্য তুলে ধরে আমি প্রতিবেদনটি লিখেছি। প্রতিবেদন প্রকাশের পর তাদের পক্ষ থেকে আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে।”

‎ইমরানের বর্ণনা অনুযায়ী, গত রাতে (১৬ অক্টোবর, রাত ১০টা) দ্য নিউজের চিফ রিপোর্টার ইমরান খানের বাবাকে ডেকে নিয়ে পল্লবীর মাদক ব্যবসায়ী ও হত্যার মামলার আসামিসহ স্থানীয় কয়েকজন শীর্ষ সন্ত্রাসী তাঁকে ও তাঁর পরিবারের ওপর হামলার ভয় দেখান এবং তাঁর ছেলেকে হত্যার হুমকি দেন। ইমরানের বাবা সাদাকাত খান ফাক্কু জানিয়েছেন, চা দোকানে বসে থাকা অবস্থায় প্রায় ৫০ জনের মতো লোক তাঁকে ডেকে নিয়ে বিভিন্ন প্ররোচনা ও হুমকি দেয়। সাদাকাত খান বলেন, “আপনার ছেলে তো অনেক বড় বেয়াদব সাংবাদিক হয়ে গেছে, তাকে সামলান নাহলে তাকে হারিয়ে ফেললে আফসোস করবেন — তারা এগুলো বলেছিল।

‎ইমরান আরও দাবী করেন, মোস্তাক ও তার পরিবার দীর্ঘদিন যাবত এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে এবং সম্প্রতি বিএনপি নামধারী কিছু অসাধু কর্মী সহায়তা করে ওই গোষ্ঠী দলটিতে অনুপ্রবেশের চেষ্টা করছে। এ অভিযোগ তুলে তিনি দ্য নিউজে প্রতিবেদন প্রকাশ করেন; প্রকাশের পর যাদের নাম এসেছে, তারা ক্ষিপ্ত হয়ে তাঁর ওপর আক্রমণ পরিকল্পনা ও ধামকি দেয় বলে ইমরান জানিয়েছেন।

‎ঘটনাস্থল সংলগ্ন সূত্রগুলো বলছে, ফাইয়াজ, আতিক আহমেদ রাজু, আসিফ আহমেদ মিস্টার, ইমতিয়াজ আহমেদ এবং মোস্তাকের আত্মীয়-নাতি-সহ আরও কয়েকজনকে ওই হামলার হুমকিতে জড়িত আনা হয়েছে। সাংবাদিকের পক্ষ থেকে বলা হয়েছে, ওই হামলার বিষয়ে তারা ইতিমধ্যে থানায় জিডি করেছেন এবং আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে সতর্ক ও কার্যকর ব্যবস্থা নেবে বলে প্রত্যাশা করেন।

‎এই বিষয়ে আওয়ামী লীগের স্থানীয় নেতা মোস্তাক ও তাঁর ছেলে রাজুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি এটি সাংবাদিকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

‎সাংবাদিক সংগঠনগুলো ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলছে, সংবাদকর্মীদের হুমকি ও পীড়ন তাঁদের পেশাগত দায়িত্ব পালনে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। একই সাথে তারা আইনশৃঙ্খলা বাহিনীকে নিরাপত্তা নিশ্চিত ও ঘটনার সম্পূর্ণ তদন্তের আহ্বান জানিয়েছে যাতে সংবাদকর্মীরা ভয় ছাড়া সত্য তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে পারেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com