মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ পেল রূপনগর-পল্লবীর ৫০০ পরিবার পল্লবীতে বাড়ি দখলচেষ্টা, হামলার পর বৃদ্ধার মৃত্যু; মামলা না নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে পল্লবীতে ঘর দখলকে কেন্দ্র করে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত মায়ের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ‎ পল্লবীতে শিশু হত্যার ঘটনা: ঘটনাস্থলে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ময়মনসিংহে চোরাই মোটরসাইকেল উদ্ধার: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার-৩ রূপনগরে মাদক ও চাঁদাবাজির অভিযোগে আলোচনায় মাদবর পরিবার পল্লবীতে পারিবারিক বিরোধের জেরে দম্পতির ওপর হামলা: ফের আলোচনায় মাদক সম্রাজী শাহীনুর ‎ ‎ মাহিন্দ্র গাড়িচালককে মারধর, তেল-ব্যাটারি ও চাকা চুরির দায়ে থানায় অভিযোগ পল্লবী থানা উত্তরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত দুই অবুঝ শিশুর চোখের জল আর স্ত্রীর হাহাকার: শাহাদাত হত্যার বিচারের অপেক্ষায় একটি পরিবার

‎চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা, নরপিচাশদের সামলাতে বললেন সারজিস

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময়: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

রাজধানীর রজনী ঘোষ লেনে চাঁদা না দেওয়ায় মো. সোহাগ (৪৩) নামে এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। নিহত সোহাগ কেরানীগঞ্জের পূর্ব নামাবাড়ি গ্রামের ইউসুফ আলী হাওলাদারের ছেলে।

‎ঘটনাটি ঘটে বুধবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে, মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটসংলগ্ন এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, যুবদল নেতা পরিচয়ধারী মঈনসহ ৪-৫ জন মিলে সোহাগকে মারধর করে এবং মাথায় পাথর মেরে ঘটনাস্থলেই হত্যা করে। এসময় তারা সোহাগের পরনের কাপড়ও খুলে নেয়।

‎নিহতের বন্ধু মামুন জানান, গত দুই-তিন মাস ধরে অভিযুক্ত মঈন মাসিক চাঁদা দাবি করে আসছিল। সোহাগ টাকা দিতে রাজি না হওয়ায় কিছুদিন আগে হুমকিও দেওয়া হয়েছিল।

‎ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। স্থানীয়রা জানান, মঈন চকবাজার থানার যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী। তার বিরুদ্ধে ফুটপাতের ব্যবসায়ী ও হাসপাতালের বিভিন্ন পক্ষ থেকে চাঁদা আদায় এবং ঘুষ বাণিজ্যের অভিযোগ রয়েছে।

‎ঘটনার পর কোতোয়ালি থানা পুলিশ অভিযুক্ত মঈন ও তার সহযোগী জনিকে আটক করেছে। থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, ভাঙারি ব্যবসাকে কেন্দ্র করে দীর্ঘদিনের দ্বন্দ্ব থেকেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত চলছে।



‎এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে নবগঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘এই প্রজন্ম ছাড় দিতে পারে তবে ছেড়ে দিবে না। আপনার দলের নেতাকর্মী নামক কতিপয় নরপিশাচকে সামলান, জনাব তারেক রহমান।

‎শুক্রবার (১১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন। সারজিস আলম বলেন, ‘সবাই খারাপ কিন্তু উনি ভালো, বাংলাদেশে এই নাটক আর চলবে না।’

‎এনসিপির এই নেতা বলেন, ‘আপনার দলের নেতাকর্মী নামক কতিপয় নরপিশাচকে সামলান, জনাব তারেক রহমান। যে নিয়মে আওয়ামী লীগের করা হত্যার দায় খুনী হাসিনার উপর বর্তায়, সেই একই নিয়মে বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতা-কর্মীদের করা খুনের দায় আপনার উপরেও বর্তায়।

‎তিনি বলেন, ‘মিডফোর্ড হাসপাতালের পাশে চাঁদা না দেওয়ায় একজন ব্যবসায়ীকে উলঙ্গ করে, পাথর মেরে, হত্যা করে তার লাশ ঘিরে চলছে যুবদলের কর্মীদের বুনো উল্লাস। এই দৃশ্য আইয়ামে জাহেলিয়া যুগের বর্বরতার কথা স্মরণ করায়। এজন্য বাংলাদেশের মানুষ জুলাই বিপ্লব করে নাই। আগের দিন আর নাই, জনাব।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com