মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
রোটারি ক্লাব অব সিলেট ক্বীন ব্রিজের ১৪তম অভিষেক অনুষ্ঠান সম্পন্ন ঠাকুরগাঁওয়ে ১১০ পিস টাপেন্টাডল ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী আটক সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি পেলেন সুমন খান পল্লবীতে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে গুলি ও অপহরণ মার্শাল আর্ট ক্লাব কাপে পুলিশ ক্লাবের বাজিমাত পল্লবীতে সাংবাদিকের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়: বাউনিয়াবাঁধ পুকুরপাড় বস্তিবাসীর মানববন্ধন উন্নত চিকিৎসা সেবা আর পরম যত্নের প্রতিচ্ছবি: শ্যামলী বেবি কেয়ার এন্ড জেনারেল হাসপাতাল মিরপুরে হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল আত্মগোপনে থাকা যুবলীগ নেতা গ্রেফতার, আলোচনায় পুলিশ কর্মকর্তা বোনের তদবির

মিরপুর প্রেস ক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: ক্লাবের নাম ব্যবহারকারী চাঁদাবাজদের কড়া হুঁশিয়ারি

নিজস্ব প্রতিনিধি
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

পবিত্র রমজান উপলক্ষে মিরপুর প্রেস ক্লাবে আব্বাস আলী ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মানবিকতা, সামাজিক কল্যাণ ও দেশ-জাতির মঙ্গল কামনায় আয়োজিত এই অনুষ্ঠানে সাংবাদিক, সমাজসেবক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‎মিরপুর প্রেসক্লাবের সভাপতি এস এম বদরুল আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আব্বাস আলী ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মোঃ মিজানুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, আব্বাস আলী ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে। এই ফাউন্ডেশনের মাধ্যমে অসংখ্য মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটেছে এবং সমাজে মানবিক সহায়তার নতুন দৃষ্টান্ত স্থাপন হয়েছে।

‎তিনি আরও বলেন, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ আব্বাস আলী একজন জনদরদী মানুষ, যিনি সব সময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। জনগণ তাকে ভবিষ্যতে আরও বড় পরিসরে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত দেখতে চায়।

‎অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিন। তিনি বলেন, রমজানের এই পবিত্র সময়ে ইফতার ও দোয়া মাহফিলের মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও মানবিক বন্ধন আরও সুদৃঢ় হয়। এমন আয়োজন সমাজে ইতিবাচক প্রভাব ফেলে।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা মোহাম্মদ জাকির হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোরসালিন রাহাত, এসএম ইসলাম উকিল, ডক্টর মাইনুল ইসলাম পলাশ।

‎বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, মিরপুর প্রেস ক্লাবের নাম ভাঙিয়ে একটি কুচক্রি মহল বিভিন্ন অনুষ্ঠান ও অন্যান্য কর্মসূচির কথা বলে এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে মন একাধিক অভিযোগ পাওয়া যাচ্ছে।

‎এই ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের কারণে মিরপুর প্রেস ক্লাবের সুনাম ক্ষুণ্ন হচ্ছে বলে তারা উদ্বেগ প্রকাশ করেন। নেতৃবৃন্দ স্পষ্টভাবে জানান, যারা এ ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত তারা কেউই মিরপুর প্রেস ক্লাবের সদস্য নন এবং তাদের সাথে প্রেস ক্লাবের কোনো ধরনের সম্পর্ক নেই।

‎এ ধরনের ঘটনা পুনরায় ঘটলে বা কেউ মিরপুর প্রেস ক্লাবের পরিচয় ব্যবহার করে চাঁদা দাবি করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক করে দ্রুত মিরপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম বদরুল আলম এবং সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিন-কে অবগত করার পাশাপাশি নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য সবার প্রতি বিনীত অনুরোধ জানান নেতৃবৃন্দ।

‎এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, শফিকুল ইসলাম সাইমন, মঞ্জুর আহমেদ, সুমন খান, সরদার মাজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নিপু আহমেদ, কাফরুল থানা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি অহিদুর রহমান তুষার, কাফরুল থানা কৃষক দলের সভাপতি, তাঁতি দলের সাবেক সদস্য সচিব মোঃ বেলাল হোসেন, প্রেসক্লাবের সহ-সভাপতি খাইরুল ইসলাম, অর্থ সম্পাদক জি এস জয় ও অর্থ সম্পাদক সোহরাব হোসেন।

‎আরও উপস্থিত ছিলেন মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ আখতারুজ্জামান, মানবাধিকার সহ-সম্পাদক রশিদী মাহবুব, সহ-প্রচার সম্পাদক দুলাল হোসেন, শৃঙ্খলা বিষয়ক সম্পাদক কাজী ইমামুল হক, সহ-সম্পাদক শাহাদত হোসেন, যুগ্ম সম্পাদক সারোয়ার আলম, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফিরোজ আল মামুন, সহ-দপ্তর সম্পাদক এম এ মালেক,

‎ আব্বাস আলী ফাউন্ডেশনের সদস্য সুলতান মাহমুদ ও মনিরুল ইসলামসহ অসংখ্য সাংবাদিক ও শুভানুধ্যায়ীরা। ইফতারের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com
Develope By Software IT