রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
গৌরীপুরে বরাদ্দ হরিলুটের অভিযোগ, নেপথ্যে পিআইও আলাল উদ্দিন! কাফরুল থানায় হাজতখানায় স্বজনের সাক্ষাতে টাকা নেওয়ার অভিযোগ রোটারি ক্লাব অব সিলেট ক্বীন ব্রিজের ১৪তম অভিষেক অনুষ্ঠান সম্পন্ন ঠাকুরগাঁওয়ে ১১০ পিস টাপেন্টাডল ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী আটক সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি পেলেন সুমন খান পল্লবীতে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে গুলি ও অপহরণ মার্শাল আর্ট ক্লাব কাপে পুলিশ ক্লাবের বাজিমাত পল্লবীতে সাংবাদিকের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়: বাউনিয়াবাঁধ পুকুরপাড় বস্তিবাসীর মানববন্ধন উন্নত চিকিৎসা সেবা আর পরম যত্নের প্রতিচ্ছবি: শ্যামলী বেবি কেয়ার এন্ড জেনারেল হাসপাতাল

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল ‎

নিজস্ব প্রতিনিধি
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

‎সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তার দ্রুত সুস্থতা কামনা করে শুক্রবার (৫ ডিসেম্বর) প্রেসক্লাব কার্যালয়ে এ আয়োজন করা হয়। মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা খোরশেদ আলম।

‎প্রধান উপদেষ্টা ও দৈনিক পাঞ্জেরীর সম্পাদক তালুকদার রুবি বলেন, “বেগম খালেদা জিয়া জাতির সম্পদ। তার সুস্থতার জন্য আমরা সবাই আজ একত্রিত হয়ে দোয়া করেছি। আল্লাহ যেন তাকে দ্রুত আরোগ্য দান করেন।

‎প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এস এম বদরুল আলম বলেন, “আমরা সাংবাদিক সমাজ সর্বদা মানবিক দায়বদ্ধতার জায়গা থেকে দেশনেত্রীর পাশে আছি। তার সুস্থতা শুধু বিএনপি নয়, দেশের কোটি মানুষের প্রত্যাশা।

‎প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিন বলেন, “মিরপুর প্রেসক্লাব সামাজিক ও মানবিক কার্যক্রমে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে। আজকের দোয়া মাহফিলে সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে আমরা সকলেই দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করি।

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা মোঃ সালমান ফারসি, মামুন খান, সিনিয়র সহ-সভাপতি মাইনুল ইসলাম পলাশ, সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন শান্ত, এস এম ইসলাম উকিল, মুহাম্মদ শফিকুল ইসলাম, খাইরুল ইসলাম, শাহিনুজ্জামান, মোঃ রফিকুল ইসলাম, মোহাম্মদ শহীদ, যুগ্ম সম্পাদক সাইফুল সিদ্দিক, সুমন খান, এস এম জীবন, এক নং সম্পাদক জাকির হোসেন মোল্লা, সহ সম্পাদক মোঃ আজিজুল হক মিলন, অর্থ সম্পাদক জি এস জয়, সহ-অর্থ সম্পাদক এম এ মালেক, দপ্তর সম্পাদক এম এ গফফার, প্রচার সম্পাদক মঞ্জুর আলম, মানবাধিকার সম্পাদক সায়মনসহ প্রায় একশত সাংবাদিক।

‎দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও দ্রুত ঘরে ফেরার জন্য বিশেষ মোনাজাত করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com
Develope By Software IT