বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
পল্লবীতে পুলিশের অভিযানে অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার বানারীপাড়ায় রাজু’র বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসীকর্মকান্ডের অভিযোগ, হামলার শিকার বাবা-ছেলে রূপনগরে ওপেন হাউস ডে: অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততার ডাক মিরপুর প্রেস ক্লাবের উপদেষ্টা খান সেলিম রহমান অসুস্থ: দেশবাসীর কাছে দোয়া কামনা ঘুষ বাণিজ্যের অভিযোগ বিআরটিএ কর্মকর্তা ‘রাশেদ মিলন’র বিরুদ্ধে ৩৩নং ওয়ার্ডে আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিতদের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শেরপুরে সরকারি রেস্ট হাউস দখলে উপপরিচালক, ভাড়া ভাতা নিয়েও অনিয়মের অভিযোগ সংরক্ষিত নারী আসন ঘিরে তৎপরতা: আলোচনায় মেহেরুন্নেসা হক সাংবাদিক ‘রিয়াদুল মামুন সোহাগ’র জন্মদিন ভোলায় যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিকের পরিবারের ওপর ফের হামলার অভিযোগ

গফরগাঁওয়ে মোবাইল কোর্টে বিদেশি মদ ও গাঁজাসহ দুইজন আটক

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ
  • আপডেটের সময়: শনিবার, ১৯ জুলাই, ২০২৫

ময়মনসিংহের গফরগাঁও পৌর শহরে মোবাইল কোর্ট পরিচালনা করে বিদেশি মদ ও গাঁজাসহ দুইজনকে আটক করেছে প্রশাসন। অভিযানে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অপরজনকে নিয়মিত মামলার জন্য থানায় সোপর্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) রাত ৮টা ৩০ মিনিটে পৌর শহরের বুধিয়া মার্কেটের পেছনে চামড়া গুদামের ভেতর এ মোবাইল কোর্ট পরিচালনা করেন গফরগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমির সালমান রনি।

অভিযানকালে লাইসেন্সধারী দেশি মদের দোকানদার জাহানারা আহমেদের দোকানে অনুমোদনহীনভাবে বিদেশি মদ ও গাঁজা বিক্রির প্রমাণ মেলে। দোকান থেকে মদ পরিবহনকারী মাসুদ রানা সেলিম-কে হাতেনাতে আটক করা হয়।

এছাড়া অনুমোদন ছাড়াই দেশি মদ সেবনের দায়ে মো. ফাহাদ নামের এক যুবককে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অপরদিকে মাসুদ রানা সেলিমের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর জন্য তাকে গফরগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় ব্যক্তি বলেন,
“সরকারি নিয়ম অনুযায়ী শুক্রবার মদের দোকান বন্ধ থাকার কথা, কিন্তু কাদের মদদে দোকান খোলা থাকে তা খতিয়ে দেখলে বেরিয়ে আসবে থলের বিড়াল।”

আরেকজন অভিযোগ করেন, স্টেশন রোডসহ বিভিন্ন এলাকায় মাদক কারবারিদের কাছ থেকে মাসোয়ারা নেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ময়মনসিংহ পরিদর্শক আমিনুল কবির। তাকে একাধিকবার বিষয়টি জানানো হলেও কোনো পদক্ষেপ নেননি।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদক ও অবৈধ মদ বিক্রির বিরুদ্ধে অভিযান চলমান থাকবে এবং এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।

স্থানীয় সচেতন মহল প্রশাসনের এমন কঠোর অবস্থানকে সাহসিক এবং সময়োপযোগী পদক্ষেপ হিসেবে অভিহিত করে সাধুবাদ জানিয়েছে।

প্রশ্ন থেকে যায়, যেখানে সরকারি নিয়মে শুক্রবার মদের দোকান বন্ধ থাকার কথা, সেখানে দোকান খোলা রেখে অবৈধ বিদেশি মদ ও গাঁজা বিক্রি কাদের মদদে চলছে? বিষয়টি খতিয়ে দেখা জরুরি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com