শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
সংরক্ষিত নারী আসন ঘিরে তৎপরতা: আলোচনায় মেহেরুন্নেসা হক সাংবাদিক ‘রিয়াদুল মামুন সোহাগ’র জন্মদিন ভোলায় যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিকের পরিবারের ওপর ফের হামলার অভিযোগ নবীনগরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যা না আত্মহত্যা-রহস্যে ঘেরা মৃত্যু যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হারুনের বিরুদ্ধে অনিয়মের যতসব অভিযোগ কিবরিয়া হত্যার নেপথ্যে রাজনৈতিক আধিপত্য ও চাঁদাবাজি গাজীপুরে কিশোরকে হত্যাচেষ্টা ও ছিনতাই: কিশোর গ্যাংয়ের চার সদস্যের বিরুদ্ধে থানায় অভিযোগ মঠবাড়িয়ায় সাংবাদিকের উপর অতর্কিত হামলা, জখম ও মোটরসাইকেল ভাঙচুর খুনির সহযোগীর বক্তব্য আমরা শুনি না : জামায়াত আমির দ্বিতীয় দিনের মতো কমলো স্বর্ণের দাম

স্ত্রীর অধিকার ও সন্তানের স্বীকৃতি থেকে বঞ্চিত, নিরাপত্তাহীনতায় অসহায় শিউলি

মুন্সিগঞ্জ প্রতিনিধি
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে শিউলি আক্তার পিংকি নামের এক নারী তার সন্তানসহ স্বামীর স্বীকৃতি ও অধিকার থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবন যাপন করছেন। ঘটকের মাধ্যমে পারিবারিকভাবে বিয়ে হলেও স্বামী জাকির হোসেন শেখ এখন স্ত্রী ও সন্তানকে অস্বীকার করছেন।

ভুক্তভোগী পিংকি অভিযোগ করেন, দক্ষিণ ধামারন গ্রামের সোবহান শেখের ছেলে জাকির হোসেন শেখ (৪৬), যিনি এলাকায় একজন সন্ত্রাসী হিসেবে পরিচিত, তাকে বিয়ে করেন ২০২৪ সালের ১৯ মে। এটি পিংকির দ্বিতীয় ও জাকিরের তৃতীয় বিয়ে। বিয়ের পর প্রথম এক মাস ভালোভাবে সংসার চললেও পিংকি গর্ভবতী হওয়ার পর থেকেই শুরু হয় অমানবিক নির্যাতন।

পিংকির ভাষ্যমতে, “আমার গর্ভধারণ করাই যেন আমার অপরাধ হয়ে দাঁড়ায়। জাকির, তার বোন ছানোয়ারা আক্তার ও আগের সংসারের সন্তানরা মিলে আমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন শুরু করে। এমনকি জোর করে গর্ভপাত করানোর চেষ্টাও করা হয়।”

এই নির্যাতনের চরম পর্যায়ে ৪ মাসের গর্ভাবস্থায় পিংকি এক কাপড়ে বাবার বাড়ি ফিরে আসেন। বর্তমানে তার কন্যা সন্তান পৃথিবীর আলো দেখেছে, বয়স দুই মাস। কিন্তু এখনো বাবার স্বীকৃতি না পাওয়ায় সন্তানের জন্ম নিবন্ধন করাতেও সমস্যায় পড়েছেন তিনি।

গত ২৭ এপ্রিল (রোববার) ভোটার আইডির ফটোকপি আনতে স্বামীর বাড়িতে গেলে পিংকি আরও এক দফা গালিগালাজ ও মারধরের শিকার হন। তাকে হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। এ বিষয়ে টঙ্গীবাড়ি থানায় সাধারণ ডায়েরি (জিডি নম্বর-১১১৫) করেছেন তিনি।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি সমাধানের চেষ্টা করলেও জাকির হোসেন কারো কথায় কর্ণপাত করছেন না। এ অবস্থায় নিজের ও সন্তানের জীবনের নিরাপত্তা চেয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তা কামনা করেছেন পিংকি।

এ বিষয়ে টঙ্গীবাড়ি থানার অফিসার ইনচার্জ মো. মহিদুল ইসলাম জানান, “আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। ভুক্তভোগী মা ও তার শিশুর নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com