সোমবার, ১৮ মে ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
ময়মনসিংহে চোরাই মোটরসাইকেল উদ্ধার: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার-৩ রূপনগরে মাদক ও চাঁদাবাজির অভিযোগে আলোচনায় মাদবর পরিবার পল্লবীতে পারিবারিক বিরোধের জেরে দম্পতির ওপর হামলা: ফের আলোচনায় মাদক সম্রাজী শাহীনুর ‎ ‎ মাহিন্দ্র গাড়িচালককে মারধর, তেল-ব্যাটারি ও চাকা চুরির দায়ে থানায় অভিযোগ পল্লবী থানা উত্তরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত দুই অবুঝ শিশুর চোখের জল আর স্ত্রীর হাহাকার: শাহাদাত হত্যার বিচারের অপেক্ষায় একটি পরিবার হামলা-লুটপাটে জড়িত চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার-৩ পল্লবীতে পুলিশের অভিযানে অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার বানারীপাড়ায় রাজু’র বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসীকর্মকান্ডের অভিযোগ, হামলার শিকার বাবা-ছেলে রূপনগরে ওপেন হাউস ডে: অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততার ডাক

মোয়াজ্জেমপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রের জরাজীর্ণ সড়কে ভোগান্তিতে হাজারো মানুষ

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ
  • আপডেটের সময়: বুধবার, ৩০ জুলাই, ২০২৫

ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার ২নং মোয়াজ্জেমপুর ইউনিয়নের মোয়াজ্জেমপুর গ্রামে অবস্থিত বাহাদুরপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন উপ-স্বাস্থ্য কেন্দ্রটি (সংক্ষেপে RD) বর্তমানে আশপাশের বহু গ্রামের মানুষের চিকিৎসা সেবার একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে। কালিয়াপাড়া, কামালপুর, দওপুর, কাদিরপুর, কানুরামপুর, সৈয়দগাঁও, উত্তরপালাহার, আতকাপাড়া সহ প্রায় এক ডজন গ্রামের মানুষ প্রতিদিন চিকিৎসা নিতে এই কেন্দ্রটিতে আসেন।

কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে, এই গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবাকেন্দ্রে যাতায়াতের একমাত্র রাস্তাটি বর্তমানে একেবারেই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। চারপাশে জলাবদ্ধতা ও আগাছায় ছেয়ে যাওয়া রাস্তা দিয়ে হেঁটে আসা দুর্বিষহ হয়ে উঠেছে রোগী ও পথচারীদের জন্য। বিশেষ করে শিশু, নারী ও বয়স্কদের জন্য পথটি যেন মৃত্যুকূপের সমান। জরুরি রোগী পরিবহন তো দূরের কথা, সাধারণ মানুষকেই জীবনের ঝুঁকি নিয়ে আসতে হচ্ছে এই কেন্দ্রটিতে।

এদিকে, নান্দাইল থানার আওতাধীন মোট পাঁচটি উপ-স্বাস্থ্য কেন্দ্রের মধ্যে এই মোয়াজ্জেমপুর কেন্দ্রটি অন্যতম। এখানে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন একজন ফার্মাসিস্ট, একজন উপ-সহকারী মেডিকেল অফিসার, একজন মিডওয়াইফ, একজন পরিবার পরিকল্পনা পরিদর্শক এবং একজন পরিবার কল্যাণ পরিদর্শিকা (ভারপ্রাপ্ত)। তবে এত কাঠখড় পুড়িয়ে যারা সেবা নিতে আসেন, তারা পরিবহন ও যাতায়াতে দুর্ভোগের শিকার হচ্ছেন প্রতিনিয়ত।

স্থানীয় বাসিন্দা ও রোগীসহ অনেকে জানিয়েছেন, অনেক সময় কাদায় পিছলে পড়ে যাওয়া, পানি ডিঙিয়ে হাঁটতে গিয়ে পায়ে ফোস্কা পড়া বা দুর্ঘটনা ঘটার ঘটনাও ঘটেছে।

স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো অনুরোধ জানিয়েছেন, যেন জরুরিভিত্তিতে এই উপ-স্বাস্থ্য কেন্দ্রে যাতায়াতের সড়কটি সংস্কার করে সাধারণ মানুষের চলাচল নিশ্চিত করা হয়। কারণ স্বাস্থ্যসেবা পাওয়া নাগরিক অধিকার আর সেই সেবার পথে বাধা হওয়া অনুপযুক্ত সড়ক ব্যবস্থাপনাকে উপেক্ষা করা যায় না।

উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছেন ভুক্তভোগীরা। একটি কার্যকর সড়ক ব্যবস্থা তৈরি হলে এই গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকেন্দ্রটি আরও উপযোগী ও জনবান্ধব হয়ে উঠবে বলেই মনে করছেন সবাই।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com