রবিবার, ২৪ মে ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
পল্লবীতে শিশু হত্যার ঘটনা: ঘটনাস্থলে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ময়মনসিংহে চোরাই মোটরসাইকেল উদ্ধার: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার-৩ রূপনগরে মাদক ও চাঁদাবাজির অভিযোগে আলোচনায় মাদবর পরিবার পল্লবীতে পারিবারিক বিরোধের জেরে দম্পতির ওপর হামলা: ফের আলোচনায় মাদক সম্রাজী শাহীনুর ‎ ‎ মাহিন্দ্র গাড়িচালককে মারধর, তেল-ব্যাটারি ও চাকা চুরির দায়ে থানায় অভিযোগ পল্লবী থানা উত্তরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত দুই অবুঝ শিশুর চোখের জল আর স্ত্রীর হাহাকার: শাহাদাত হত্যার বিচারের অপেক্ষায় একটি পরিবার হামলা-লুটপাটে জড়িত চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার-৩ পল্লবীতে পুলিশের অভিযানে অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার বানারীপাড়ায় রাজু’র বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসীকর্মকান্ডের অভিযোগ, হামলার শিকার বাবা-ছেলে

নবীনদের উদ্দেশে চিকিৎসকদের অনুপ্রেরণামূলক বার্তা

সঞ্জীব ভট্টাচার্য্য, জেলা প্রতিনিধি
  • আপডেটের সময়: বুধবার, ১৮ জুন, ২০২৫

জাতীয় অধ্যাপক, বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী ডা. নুরুল ইসলামের প্রতিষ্ঠিত বেসরকারি মেডিকেল কলেজ Institute of Applied Health Science (IAHS)-এর ২০২৪–২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সে ভর্তিকৃত নতুন শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১৭ জুন ২০২৫, সকাল ৯টা ৩০ মিনিটে প্রতিষ্ঠানটির এনেক্স ভবনের চতুর্থ তলার হলরুমে এ বর্ণাঢ্য আয়োজন হয়। অনুষ্ঠানের শুরুতেই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত সারাদেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজসমূহের প্রথম বর্ষ এমবিবিএস কোর্সের অনলাইন ওরিয়েন্টেশন প্রোগ্রামের সঙ্গে সংযুক্ত হয় আইএএইচএস।

অনুষ্ঠানের উদ্বোধন করেন মাননীয় উপদেষ্টা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নূরজাহান বেগম। এসময় উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, বিশেষ সহকারী, স্বাস্থ্য মন্ত্রণালয়।

ওরিয়েন্টেশন পর্ব শেষে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আইএএইচএস কর্তৃক আয়োজিত মূল নবীন বরণ অনুষ্ঠান শুরু হয়। জাতীয় অধ্যাপক ডা. নুরুল ইসলামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও গভর্নিং বডির চেয়ারম্যান জনাব আহমেদ ইফতেখারুল ইসলাম-এর অনুপস্থিতিতে সভাপতিত্ব করেন আইএএইচএস-এর অধ্যক্ষ ও এনাটমি বিভাগের প্রধান অধ্যাপক ডা. রমা বড়ুয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক ডা. মো. শফিউল হাসান, বিভাগীয় প্রধান, সাইকিয়াট্রি। অধ্যাপক ডা. বদিউল আলম, সার্জারি বিভাগীয় প্রধান ও একাডেমিক কো-অর্ডিনেটর। অধ্যাপক ডা. সাবিনা ইয়াসমিন, প্রধান, ফিজিওলজি বিভাগ। ডা. সুব্রত কুমার বড়ুয়া, সহযোগী অধ্যাপক ও প্রধান, বায়োকেমিস্ট্রি বিভাগ। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক, কর্মকর্তা-কর্মচারী, নবীন-প্রবীণ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

নবীনদের উদ্দেশে সম্মানিত অধ্যাপকবৃন্দ মেডিকেল শিক্ষার বিস্তৃত পাঠ্যক্রম নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং অভিভাবকদের সন্তানদের প্রতি আরও যত্নবান ও সহযোগিতাপূর্ণ আচরণের পরামর্শ দেন। নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করার পাশাপাশি পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আন্তরিক সৌহার্দ্য সৃষ্টি হয়।

দেশি-বিদেশি নবীন-প্রবীণ শিক্ষার্থী ও অভিভাবকরা বাংলা ও ইংরেজি ভাষায় তাঁদের অনুভূতি ব্যক্ত করেন, যা অনুষ্ঠানে আরও আন্তরিকতা ও বৈচিত্র্য এনে দেয়।

সবশেষে সভাপতি অধ্যাপক ডা. রমা বড়ুয়া সবাইকে ধন্যবাদ জানান এবং IAHS পরিবারের সদস্য হিসেবে সকলকে আবারও স্বাগত জানিয়ে আনুষ্ঠানিকভাবে নবীন বরণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com