সোমবার, ২৫ মে ২০২৬, ০২:০২ অপরাহ্ন
পল্লবীতে ঘর দখলকে কেন্দ্র করে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত মায়ের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ‎ পল্লবীতে শিশু হত্যার ঘটনা: ঘটনাস্থলে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ময়মনসিংহে চোরাই মোটরসাইকেল উদ্ধার: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার-৩ রূপনগরে মাদক ও চাঁদাবাজির অভিযোগে আলোচনায় মাদবর পরিবার পল্লবীতে পারিবারিক বিরোধের জেরে দম্পতির ওপর হামলা: ফের আলোচনায় মাদক সম্রাজী শাহীনুর ‎ ‎ মাহিন্দ্র গাড়িচালককে মারধর, তেল-ব্যাটারি ও চাকা চুরির দায়ে থানায় অভিযোগ পল্লবী থানা উত্তরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত দুই অবুঝ শিশুর চোখের জল আর স্ত্রীর হাহাকার: শাহাদাত হত্যার বিচারের অপেক্ষায় একটি পরিবার হামলা-লুটপাটে জড়িত চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার-৩ পল্লবীতে পুলিশের অভিযানে অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার

মামুন হত্যা: দুই ‘অস্ত্রধারীসহ’ ৫ জন গ্রেফতার

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
মামুন হত্যা: দুই ‘অস্ত্রধারীসহ’ ৫ জন গ্রেফতার

পুরান ঢাকায় আদালতের কাছে প্রকাশ্যে দিনে দুপুরে তারিক সাইফ মামুনকে গুলি করে হত্যার ঘটনায় ‘সরাসরি জড়িত’ দুজনসহ পাঁচজনকে গ্রেফতার ও দুটি অস্ত্র উদ্ধারের তথ্য দিয়েছে পুলিশ।

মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম।

তিনি জানান, ‘ভিডিও ফুটেজে যে দুজনকে অস্ত্র দিয়ে গুলি করতে দেখা গেছে সে দুজন শুটারসহ আমরা পাঁচজনকে গ্রেফতার করেছি। তাদের কাছে দুটি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি পাওয়া গেছে।’

উপপুলিশ কমিশনার (গোয়েন্দা- লালবাগ বিভাগ) মো. মোস্তাক সরকার বলেন, তাদের গ্রেফতারের পর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

তবে ভিডিওতে গুলি করতে দেখা যাওয়া ওই দুই ব্যক্তিসহ গ্রেফতার পাঁচজনের নাম ও পরিচয় এবং কোথা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে তা বলেননি দুই পুলিশ কর্মকর্তা।

সোমবার বেলা ১১টার দিকে পুরান ঢাকার আদালতপাড়ার কাছে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের ফটকে সবার সামনে তাড়া করে মামুনকে গুলি করে হত্যা করে অজ্ঞাত দুই ব্যক্তি।

একসময়ের শীর্ষসন্ত্রাসী মামুন হত্যায় তারই একসময়ের সহযোগী ও বন্ধু আরেক শীর্ষসন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের যুক্ততার কথা বলেছে পুলিশ। ২০২৩ সালের সেপ্টেম্বরে মামুনের ওপর একদফা হামলা চালায় ইমনের লোকজন। সেই ঘটনায় হামলাকারীদের ছোঁড়া এলোপাতাড়ি গুলিতে ভূবন চন্দ্র শীল নামে এক আইনজীবি নিহত হন।

চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় ২০ বছরের সাজা খেটে বেরোনোর তিন মাসের মাথায় প্রথম দফা হামলার শিকার হন মামুন। সোমবার একটি হত্যা মামলায় আদালতে হাজিরা দিতে গিয়ে হত্যার শিকার হলেন তিনি।

সেখানকার একটি সিসি ক্যামেরার ভিডিওতে দেখা যায় পিস্তল বা রিভলবারের মতো ক্ষুদ্রাস্ত্র হাতে দুই অস্ত্রধারী ব্যক্তি দৌড় দিয়ে মামুনকে গুলি করছেন। কয়েকটি গুলি করার পর তারা দৌড়ে সেখান থেকে চলে যান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com