সোমবার, ১৮ মে ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
ময়মনসিংহে চোরাই মোটরসাইকেল উদ্ধার: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার-৩ রূপনগরে মাদক ও চাঁদাবাজির অভিযোগে আলোচনায় মাদবর পরিবার পল্লবীতে পারিবারিক বিরোধের জেরে দম্পতির ওপর হামলা: ফের আলোচনায় মাদক সম্রাজী শাহীনুর ‎ ‎ মাহিন্দ্র গাড়িচালককে মারধর, তেল-ব্যাটারি ও চাকা চুরির দায়ে থানায় অভিযোগ পল্লবী থানা উত্তরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত দুই অবুঝ শিশুর চোখের জল আর স্ত্রীর হাহাকার: শাহাদাত হত্যার বিচারের অপেক্ষায় একটি পরিবার হামলা-লুটপাটে জড়িত চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার-৩ পল্লবীতে পুলিশের অভিযানে অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার বানারীপাড়ায় রাজু’র বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসীকর্মকান্ডের অভিযোগ, হামলার শিকার বাবা-ছেলে রূপনগরে ওপেন হাউস ডে: অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততার ডাক

ময়মনসিংহে পারুল বেগমের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ থানায় অভিযোগ

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ
  • আপডেটের সময়: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

ময়মনসিংহ শহরের ৯নং ওয়ার্ডের কালিবাড়ি রোড পুরাতন গুদারাঘাট এসকে হাসপাতাল সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে মাদক সেবন, বিক্রি এবং দেহ ব্যবসার বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের প্রতিবাদের মুখে উঠেছে তীব্র অভিযোগ।

এলাকার বাসিন্দা রাজন সরকার (৩০) কোতোয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, তার প্রতিবেশী পারুল বেগম (৪৫), সূপ্তি (২৫) এবং বাবু (৩৫) দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। তাদের কর্মকাণ্ডে এলাকায় বসবাস করা দিনদিন কঠিন হয়ে পড়ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, ৮ জুন সকালে স্থানীয়রা উক্ত বাসায় দেহ ব্যবসা চালানোর বিষয়ে জানতে পারলে প্রতিবাদ করে। তখন অভিযুক্তরা রাজন সরকারসহ এলাকাবাসীদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দেয়। অভিযুক্তদের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শনেরও অভিযোগ করা হয়।

রাজন সরকার জানান, “তাদের ভয়ঙ্কর কার্যকলাপে এলাকার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিবাদ করলে উল্টো হুমকি দেওয়া হচ্ছে, এমনকি মিথ্যা মামলায় ফাঁসানোরও ভয় দেখানো হচ্ছে।”

তিনি আরো জানান, এই বিষয়ে থানায় অভিযোগ করার আগে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করেন এবং ৮১ জন স্বাক্ষীর স্বাক্ষর সংযুক্ত করে থানায় অভিযোগ দায়ের করেছেন।

এলাকাবাসীরা রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করেন মাদকের বিরুদ্ধে এ সময় বক্তব্য রাখেন মোঃ আঃ জলিল সদস্য সচিব জাতীয়তাবাদী সমবায় দল ময়মনসিংহ মহানগর, মোঃ ফরিদ মিয়া সদস্য সচিব ৯ নং ওয়ার্ড জাতীয়তাবাদী সমবায় দল ময়মনসিংহ মহানগর মোঃ বিল্লাল হোসেন এমোঃশাহিন এলাকাবাসী মোঃ সাগর এলাকাবাসী মোঃ সোহেল মিয়া সদস্য ছাত্র দল মহানগর শাখা মোঃ মোস্তকিম যুগ্ম আহ্বায়ক জাতীয়তাবাদী সমবায় দল প্রমুখ।

এ বিষয়ে কোতোয়ালী মডেল থানা সূত্রে জানা গেছে, অভিযোগটি তদন্তাধীন রয়েছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com