বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সংরক্ষিত নারী আসন ঘিরে তৎপরতা: আলোচনায় মেহেরুন্নেসা হক সাংবাদিক ‘রিয়াদুল মামুন সোহাগ’র জন্মদিন ভোলায় যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিকের পরিবারের ওপর ফের হামলার অভিযোগ নবীনগরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যা না আত্মহত্যা-রহস্যে ঘেরা মৃত্যু যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হারুনের বিরুদ্ধে অনিয়মের যতসব অভিযোগ কিবরিয়া হত্যার নেপথ্যে রাজনৈতিক আধিপত্য ও চাঁদাবাজি গাজীপুরে কিশোরকে হত্যাচেষ্টা ও ছিনতাই: কিশোর গ্যাংয়ের চার সদস্যের বিরুদ্ধে থানায় অভিযোগ মঠবাড়িয়ায় সাংবাদিকের উপর অতর্কিত হামলা, জখম ও মোটরসাইকেল ভাঙচুর খুনির সহযোগীর বক্তব্য আমরা শুনি না : জামায়াত আমির দ্বিতীয় দিনের মতো কমলো স্বর্ণের দাম

‘পাকিস্তান সিরিজে নতুনদের সুযোগ দেওয়া উচিত ছিল’

স্পোর্টস ডেস্ক
  • আপডেটের সময়: শনিবার, ৭ মার্চ, ২০২৬
‘পাকিস্তান সিরিজে নতুনদের সুযোগ দেওয়া উচিত ছিল’

পাকিস্তান সিরিজকে সামনে রেখে বৃহস্পতিবার বাংলাদেশ ওয়ানডে দল ঘোষণা করেছে বিসিবি। আগের সিরিজগুলোতে বাদ পড়া কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারকে দলে ফিরিয়েছেন নির্বাচকরা শুক্রবার। বিসিবির সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু মনে করেন, এই সিরিজে কয়েকজন নতুন ক্রিকেটারকে সুযোগ দেওয়া উচিত ছিল।

দীর্ঘমেয়াদে দল গঠনের জন্য তরুণদের ওপর আস্থা রাখা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, ‘অনেকদিন পর বাংলাদেশ ওয়ানডে খেলছে। ঘরোয়া ক্রিকেটে ভালো খেলা নতুন কাউকে সুযোগ দেওয়া উচিত ছিল। গত পাঁচ বছর যারা খেলেছে তারাই দলে ফিরেছে। কোনো নতুন খেলোয়াড় নেই। সুযোগ ছিল। যেহেতু পাকিস্তান ছয়জন নতুন খেলোয়াড় নিয়ে আসছে। তাই দু-একজন তরুণ দলে নিলে তাদের পরখ করে নেওয়া যেত। ২০২৭ বিশ্বকাপ লক্ষ্য রেখে যেহেতু প্রস্তুতি এখান থেকে শুরু হচ্ছে।’

এই সিরিজ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা পেতে এই সিরিজের পয়েন্ট এগিয়ে দিতে পারে মেহেদী হাসান মিরাজদের। মিনহাজুল বলেন, ‘পাকিস্তান যথেষ্ট ভালো দল। যদিও তারা অনেক নতুন খেলোয়াড় নিয়ে আসছে। সেই হিসাবে চ্যালেঞ্জ থাকবে। আমাদের সেরা খেলাটা খেলতে পারলে আশা করি, আমরা ভালো করব।’

এদিকে বিসিবির নতুন জাতীয় নির্বাচক প্যানেল গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। এ প্রসঙ্গে মিনহাজুল জানান, এখনো তিনি প্রধান নির্বাচকের পদের জন্য আবেদন করেননি। তবে এ নিয়ে ভাবতে পারেন। প্রক্রিয়া জানতে আজ বিসিবিতে যেতে পারেন তিনি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com