শনিবার, ০২ মে ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
পল্লবীতে পুলিশের অভিযানে অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার বানারীপাড়ায় রাজু’র বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসীকর্মকান্ডের অভিযোগ, হামলার শিকার বাবা-ছেলে রূপনগরে ওপেন হাউস ডে: অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততার ডাক মিরপুর প্রেস ক্লাবের উপদেষ্টা খান সেলিম রহমান অসুস্থ: দেশবাসীর কাছে দোয়া কামনা ঘুষ বাণিজ্যের অভিযোগ বিআরটিএ কর্মকর্তা ‘রাশেদ মিলন’র বিরুদ্ধে ৩৩নং ওয়ার্ডে আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিতদের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শেরপুরে সরকারি রেস্ট হাউস দখলে উপপরিচালক, ভাড়া ভাতা নিয়েও অনিয়মের অভিযোগ সংরক্ষিত নারী আসন ঘিরে তৎপরতা: আলোচনায় মেহেরুন্নেসা হক সাংবাদিক ‘রিয়াদুল মামুন সোহাগ’র জন্মদিন ভোলায় যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিকের পরিবারের ওপর ফের হামলার অভিযোগ

পল্লবীতে ইয়াবাসহ আটক-২, আরও দুজনকে ফাঁসানোর অভিযোগ

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময়: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

রাজধানীর পল্লবী থানাধীন এলাকা থেকে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- মো. সাব্বির হোসেন (২৪) ও মো. রাকিব হোসেন (২৯)।

গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে ১১ নম্বর সেকশনের বি-ব্লকের ২২ নম্বর রোডে তালাব ক্যাম্প সংলগ্ন গণ-শৌচাগারের সামনে পাকা রাস্তা থেকে তাদের আটক করে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যে আরও দুইজনকে আসামি করে মামলা করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পল্লবী থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে (মামলা নম্বর: ১৯, তারিখ: ০৭/০৮/২০২৫)। মামলায় আরও যাদের নাম রয়েছে তারা হলেন—মিল্লাত ক্যাম্পের খলিল সরদারের মেয়ে জলি রাজিয়া (৫২) এবং ছেলে রুস্তম (৩৫)। পুলিশ সূত্র জানায়, আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জলি ও রুস্তমের মাধ্যমে বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ ও বিক্রির কথা স্বীকার করেছে।

তবে এ অভিযোগকে ভিত্তিহীন দাবি করে স্থানীয়রা বলছেন, এটি পূর্ব শত্রুতার জেরে করা একটি ষড়যন্ত্রমূলক মামলা। স্থানীয়দের দাবি, ৫ আগস্ট সন্ধ্যায় জলি রাজিয়ার ঘরে প্রবেশ করে সাব্বির হোসেন একটি মোবাইল ফোন চুরি করে। পরে রুস্তম তাকে ধরে মারধর করলে, তার স্বীকারোক্তিতে মোবাইলটি রাকিব হোসেনের কাছ থেকে উদ্ধার করা হয়।

এই ঘটনার জের ধরে সাব্বির ও রাকিব পরে পুলিশের হাতে ইয়াবাসহ আটক হলে, পরিকল্পিতভাবে রুস্তম ও জলি রাজিয়াকে মামলায় জড়িয়ে হয়রানি করা হয়।

খলিল সরদারের পরিবার দাবি করেছে, সাব্বির ও রাকিব এলাকায় চিহ্নিত মাদকাসক্ত ও চোরচক্রের সদস্য। নিজেদের অপরাধ আড়াল করতেই তারা জলি ও রুস্তমের নামে মিথ্যা অভিযোগ এনেছে।

স্থানীয়রা এই মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন এবং নিরপরাধ ব্যক্তিদের হয়রানি না করার আহ্বান জানিয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com