বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
পল্লবীতে পুলিশের অভিযানে অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার বানারীপাড়ায় রাজু’র বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসীকর্মকান্ডের অভিযোগ, হামলার শিকার বাবা-ছেলে রূপনগরে ওপেন হাউস ডে: অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততার ডাক মিরপুর প্রেস ক্লাবের উপদেষ্টা খান সেলিম রহমান অসুস্থ: দেশবাসীর কাছে দোয়া কামনা ঘুষ বাণিজ্যের অভিযোগ বিআরটিএ কর্মকর্তা ‘রাশেদ মিলন’র বিরুদ্ধে ৩৩নং ওয়ার্ডে আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিতদের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শেরপুরে সরকারি রেস্ট হাউস দখলে উপপরিচালক, ভাড়া ভাতা নিয়েও অনিয়মের অভিযোগ সংরক্ষিত নারী আসন ঘিরে তৎপরতা: আলোচনায় মেহেরুন্নেসা হক সাংবাদিক ‘রিয়াদুল মামুন সোহাগ’র জন্মদিন ভোলায় যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিকের পরিবারের ওপর ফের হামলার অভিযোগ

৩০২ বোতল ভারতীয় মদ ও প্রাইভেটকার জব্দ, চিহ্নিত আসামি গ্রেপ্তারের প্রক্রিয়ায়

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় বিদেশি মদ ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে। অভিযানে চিহ্নিত হয়েছে মাদক সংশ্লিষ্ট একাধিক আসামি। বুধবার (১৬ জুলাই) রাতে নগরীর দিগার কান্দা এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনা করেন কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম। জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলমের সুদৃঢ় দিকনির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আব্দুল্লাহ আল মামুনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পুলিশের একটি চৌকস টিম রাতভর এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার সকাল নাগাদ উদ্ধার করা হয় ভারতীয় ৩০২ বোতল বিদেশি মদ এবং একটি প্রাইভেটকার। ঘটনাস্থল থেকে সরাসরি কাউকে আটক করা না গেলেও সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আসামিদের গ্রেপ্তারে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, ‘‘এটি একটি বড় সাফল্য। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’’

এদিকে এই অভিযানে ময়মনসিংহ জেলা পুলিশের ভূমিকা এলাকাবাসীর মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে। মাদকবিরোধী অভিযানে এ ধরনের সাফল্যকে জননিরাপত্তা নিশ্চিতকরণে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে দেখছেন সচেতন মহল।

পুলিশ জানিয়েছে, অভিযান এখনো চলমান এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com