শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
পল্লবীতে পুলিশের অভিযানে অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার বানারীপাড়ায় রাজু’র বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসীকর্মকান্ডের অভিযোগ, হামলার শিকার বাবা-ছেলে রূপনগরে ওপেন হাউস ডে: অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততার ডাক মিরপুর প্রেস ক্লাবের উপদেষ্টা খান সেলিম রহমান অসুস্থ: দেশবাসীর কাছে দোয়া কামনা ঘুষ বাণিজ্যের অভিযোগ বিআরটিএ কর্মকর্তা ‘রাশেদ মিলন’র বিরুদ্ধে ৩৩নং ওয়ার্ডে আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিতদের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শেরপুরে সরকারি রেস্ট হাউস দখলে উপপরিচালক, ভাড়া ভাতা নিয়েও অনিয়মের অভিযোগ সংরক্ষিত নারী আসন ঘিরে তৎপরতা: আলোচনায় মেহেরুন্নেসা হক সাংবাদিক ‘রিয়াদুল মামুন সোহাগ’র জন্মদিন ভোলায় যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিকের পরিবারের ওপর ফের হামলার অভিযোগ

আশুলিয়ায় রাজনৈতিক মিছিলের পর অভিযান: ছয় যুবক গ্রেফতার

আশুলিয়া প্রতিনিধি
  • আপডেটের সময়: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

ঢাকার উপকণ্ঠ আশুলিয়ায় হঠাৎ করে আয়োজিত একটি রাজনৈতিক মিছিলের দুই দিন পর পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার (৩০ এপ্রিল) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবীর। তিনি জানান, মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে আশুলিয়ার ভাদাইল এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—সিরাজগঞ্জ, ময়মনসিংহ, গাইবান্ধা ও ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দা হলেও তারা সবাই বর্তমানে আশুলিয়ার ভাদাইল এলাকায় ভাড়া থাকতেন। তাদের বয়স আনুমানিক ১৮ বছর।

পুলিশ সূত্রে জানা যায়, এদের মধ্যে কয়েকজন বিভিন্ন সময় এলাকায় উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল বলে সন্দেহ রয়েছে। তবে ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।

স্থানীয় সূত্র বলছে, হঠাৎ করেই এলাকায় একটি মিছিল বের হয়, যা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনার জের ধরেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় হয়ে ওঠে এবং অভিযান চালিয়ে গ্রেফতার করে সংশ্লিষ্ট ব্যক্তিদের।

ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব নয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com