বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাফরুল থানায় হাজতখানায় স্বজনের সাক্ষাতে টাকা নেওয়ার অভিযোগ রোটারি ক্লাব অব সিলেট ক্বীন ব্রিজের ১৪তম অভিষেক অনুষ্ঠান সম্পন্ন ঠাকুরগাঁওয়ে ১১০ পিস টাপেন্টাডল ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী আটক সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি পেলেন সুমন খান পল্লবীতে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে গুলি ও অপহরণ মার্শাল আর্ট ক্লাব কাপে পুলিশ ক্লাবের বাজিমাত পল্লবীতে সাংবাদিকের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়: বাউনিয়াবাঁধ পুকুরপাড় বস্তিবাসীর মানববন্ধন উন্নত চিকিৎসা সেবা আর পরম যত্নের প্রতিচ্ছবি: শ্যামলী বেবি কেয়ার এন্ড জেনারেল হাসপাতাল মিরপুরে হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল

ময়মনসিংহে ডিবির অভিযানে ১৮ কেজি গাঁজা ও পিকআপসহ গ্রেপ্তার-৪

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ
  • আপডেটের সময়: সোমবার, ৩০ জুন, ২০২৫

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে ১৮ কেজি গাঁজাসহ আন্তঃজেলা মাদক চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে গাঁজাবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি পিকআপভ্যানও জব্দ করা হয়েছে।

রবিবার (২৯ জুন) ময়মনসিংহের গৌরীপুর ও সদর উপজেলার শিকারীকান্দা এলাকায় এসব অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ।

ময়মনসিংহ ডিবি ওসি মো. মফিদুল ইসলাম জানান, জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলমের নির্দেশনায় মাদক নির্মূলে নিয়মিত অভিযান চালাচ্ছে ডিবি। এরই ধারাবাহিকতায় ডিবির এসআই মো. তোয়াবুল ইসলাম খান ও তার সঙ্গীয় ফোর্স গৌরীপুর উপজেলার বারুয়ামারী এলাকায় অভিযান চালিয়ে অভিনব কৌশলে সিমেন্টের স্ল্যাবে রাখা ১৬ কেজি গাঁজা উদ্ধার করেন। এ সময় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দুই মাদক কারবারি প্রশান্ত চন্দ্র দেব ও কার্তিক মোহালীকে গ্রেফতার করা হয়।

এদিকে ডিবির এসআই পিন্টু কুমার রায় ও তার দল ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শিকারীকান্দা খামার বাজার এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ আরও দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। তারা হলেন, ময়মনসিংহ সদর উপজেলার ভাটিভাগড়া এলাকার মো. ইব্রাহীম খলিল এবং রুদ্রগ্রামের মো. ফয়জুর রহমান।

ডিবি জানায়, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন যানবাহনের মাধ্যমে অভিনব কৌশলে মাদক পাচার করে আসছিল। এ চক্রের সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত করে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com
Develope By Software IT