শনিবার, ০২ মে ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
পল্লবীতে পুলিশের অভিযানে অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার বানারীপাড়ায় রাজু’র বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসীকর্মকান্ডের অভিযোগ, হামলার শিকার বাবা-ছেলে রূপনগরে ওপেন হাউস ডে: অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততার ডাক মিরপুর প্রেস ক্লাবের উপদেষ্টা খান সেলিম রহমান অসুস্থ: দেশবাসীর কাছে দোয়া কামনা ঘুষ বাণিজ্যের অভিযোগ বিআরটিএ কর্মকর্তা ‘রাশেদ মিলন’র বিরুদ্ধে ৩৩নং ওয়ার্ডে আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিতদের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শেরপুরে সরকারি রেস্ট হাউস দখলে উপপরিচালক, ভাড়া ভাতা নিয়েও অনিয়মের অভিযোগ সংরক্ষিত নারী আসন ঘিরে তৎপরতা: আলোচনায় মেহেরুন্নেসা হক সাংবাদিক ‘রিয়াদুল মামুন সোহাগ’র জন্মদিন ভোলায় যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিকের পরিবারের ওপর ফের হামলার অভিযোগ

শ্রীলঙ্কায় বিদেশি তরুণীকে একা পেয়ে কুপ্রস্তাব, অতঃপর…

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
শ্রীলঙ্কায় বিদেশি তরুণীকে একা পেয়ে কুপ্রস্তাব, অতঃপর...

শ্রীলঙ্কায় একা ভ্রমণরত নিউজিল্যান্ডের এক নারী পর্যটককে যৌনসঙ্গমের প্রস্তাবের পাশাপাশি তার সঙ্গে অশালীন আচরণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অটোরিকশায় ওই নারীকে একা পয়ে এই কাণ্ড ঘটান ওই যুবক।

পরে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওতে ওই নারী পর্যটক ঘটনার বিস্তারিত সামনে আনেন। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীলঙ্কায় অটোরিকশায় করে ভ্রমণরত নিউজিল্যান্ডের এক নারী পর্যটক স্থানীয় এক যুবকের হাতে যৌন হয়রানি ও অশালীন আচরণের শিকার হয়েছেন। ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিওতে তিনি এই ঘটনার বিস্তারিত বর্ণনা দেন, যা পরে খুব দ্রুত ভাইরাল হয়ে যায়।

মূলত ভ্রমণের সময় স্কুটার চালানো এক ব্যক্তি তাকে অনুসরণ করতে শুরু করার পর ঘটনাটি ঘটে। ভিডিওতে দেখা যায়, সেই ব্যক্তি তাকে যৌনসঙ্গমের প্রস্তাব দেওয়ার পর প্রকাশ্যে অশালীন আচরণ করেন। এই ঘটনায় অভিযুক্ত ২৩ বছর বয়সি ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

ভিডিওতে ওই নারী পর্যটক বলেন, দিনটি তার খুব ভালোভাবেই শুরু হয়েছিল। কিন্তু কিছুক্ষণ পরেই পরিস্থিতি পালটে যায়। তিনি জানান, স্কুটার চালানো লোকটি বারবার ধীরে চলছিল আর থেমে যাচ্ছিল, ফলে তাকে ওভারটেক করতে হচ্ছিল। কিছুক্ষণ পর আবার সেই লোকটি গতি বাড়িয়ে তাকে পেরিয়ে সামনে চলে যাচ্ছিল।

প্রথমদিকে তিনি ভদ্রতা করে হাসলেও তার আচরণ অস্বস্তিকর হয়ে ওঠায় তাকে উপেক্ষা করতে শুরু করেন। একপর্যায়ে অভিযুক্ত যুবক অন্য রাস্তায় চলে আসায় তিনি ভেবেছিলেন লোকটি হয়তো চলে গেছে। কিন্তু কিছুক্ষণ পর আবার সে ফিরে আসে।

ভুক্তভোগী নারী বলেন, আমি রাস্তার পাশে একটু থেমে বিশ্রাম নিচ্ছিলাম, পানি খাচ্ছিলাম— হঠাৎ সে আবার হাজির। স্কুটার থেকে নেমে কথা বলতে আসে। ভাষাগত কিছু সমস্যা ছিল, কিন্তু আচরণ বন্ধুসুলভ মনে হওয়ায় কথা বলতে দিয়েছিলাম। খুব দ্রুতই কথোপকথন অস্বস্তিকর হয়ে ওঠে। সে জানতে চায় আমি কোথায় থাকছি— তখনই বুঝে যাই বিষয়টি কোন দিকে যাচ্ছে।

এরপর লোকটি যৌনসঙ্গমের প্রস্তাব দেয় এবং ক্যামেরার সামনেই অশালীন আচরণ শুরু করে। ঘটনার আবস্মিকতায় তিনি সেখান থেকে দ্রুত সরে যান। ভিডিওতে ওই নারী পর্যটক বলেন, ঘটনাটি তাকে আতঙ্কের মধ্যে ফেলে দিয়েছে।

তিনি বলেন, বিশ্বাসই করতে পারিনি যে, সে এমন প্রশ্ন করবে। আমি ‘না’ বলার পরও সে এমন আচরণ করার দুঃসাহস দেখাল। মানুষের খুশি রাখতে চাওয়ার প্রবণতা বাদ দিয়ে এ ধরনের ঘটনায় জোরালোভাবে প্রতিবাদ জানানোই উচিত।

এছাড়া নারী হিসেবে একা ভ্রমণের চ্যালেঞ্জের কথাও তুলে ধরেন তিনি। তিনি বলেন, আমি এই ঘটনার জন্য আমার পুরো ভ্রমণ নষ্ট হতে দেব না, তবে এটা আমার আত্মবিশ্বাসে আঘাত করেছে। নারীর একা ভ্রমণের এটাই ঝুঁকি— যদিও এমনটা হওয়া উচিত নয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com