সোমবার, ১৮ মে ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
ময়মনসিংহে চোরাই মোটরসাইকেল উদ্ধার: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার-৩ রূপনগরে মাদক ও চাঁদাবাজির অভিযোগে আলোচনায় মাদবর পরিবার পল্লবীতে পারিবারিক বিরোধের জেরে দম্পতির ওপর হামলা: ফের আলোচনায় মাদক সম্রাজী শাহীনুর ‎ ‎ মাহিন্দ্র গাড়িচালককে মারধর, তেল-ব্যাটারি ও চাকা চুরির দায়ে থানায় অভিযোগ পল্লবী থানা উত্তরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত দুই অবুঝ শিশুর চোখের জল আর স্ত্রীর হাহাকার: শাহাদাত হত্যার বিচারের অপেক্ষায় একটি পরিবার হামলা-লুটপাটে জড়িত চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার-৩ পল্লবীতে পুলিশের অভিযানে অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার বানারীপাড়ায় রাজু’র বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসীকর্মকান্ডের অভিযোগ, হামলার শিকার বাবা-ছেলে রূপনগরে ওপেন হাউস ডে: অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততার ডাক

রাজনীতিতে সম্পৃক্তদের নির্বাচনে পর্যবেক্ষক নিয়োগ নয়

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
রাজনীতিতে সম্পৃক্তদের নির্বাচনে পর্যবেক্ষক নিয়োগ নয়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনীতি ও দলের সঙ্গে সম্পৃক্তদের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ না দিতে দেশি সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ‎এএমএম নাসির উদ্দিন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে দিনব্যাপী সংলাপে এ আহ্বান জানান সিইসি।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দেশীয় পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসেছে ইসি। এবার ৮১টি প্রতিষ্ঠানকে নিবন্ধন দিয়েছে কমিশন। সকালের সেশনে ৪১টি সংস্থাকে সংলাপের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

পর্যবেক্ষকদের চোখ দিয়েই নির্বাচন দেখতে চান জানিয়ে সিইসি বলেন, ‘নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলো নির্বাচন কমিশনের সহযোগী। আমরা একটি সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দিতে পর্যবেক্ষকদের চোখ দিয়েই পুরো নির্বাচন প্রক্রিয়াটি দেখতে চাই।’

পাশাপাশি সংস্থাগুলোর নিয়োগ করা মাঠকর্মীরা যাতে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে বা প্রচারণায় যুক্ত না হন, সে বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন সিইসি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com