সোমবার, ২৫ মে ২০২৬, ১২:১০ অপরাহ্ন
পল্লবীতে ঘর দখলকে কেন্দ্র করে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত মায়ের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ‎ পল্লবীতে শিশু হত্যার ঘটনা: ঘটনাস্থলে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ময়মনসিংহে চোরাই মোটরসাইকেল উদ্ধার: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার-৩ রূপনগরে মাদক ও চাঁদাবাজির অভিযোগে আলোচনায় মাদবর পরিবার পল্লবীতে পারিবারিক বিরোধের জেরে দম্পতির ওপর হামলা: ফের আলোচনায় মাদক সম্রাজী শাহীনুর ‎ ‎ মাহিন্দ্র গাড়িচালককে মারধর, তেল-ব্যাটারি ও চাকা চুরির দায়ে থানায় অভিযোগ পল্লবী থানা উত্তরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত দুই অবুঝ শিশুর চোখের জল আর স্ত্রীর হাহাকার: শাহাদাত হত্যার বিচারের অপেক্ষায় একটি পরিবার হামলা-লুটপাটে জড়িত চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার-৩ পল্লবীতে পুলিশের অভিযানে অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার

ময়মনসিংহে অবৈধ পিস্তলসহ অস্ত্র কারবারি গ্রেপ্তার

ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • আপডেটের সময়: সোমবার, ৭ জুলাই, ২০২৫

ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে এক অস্ত্র কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ১টি অবৈধ বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন এবং একটি স্কুল ব্যাগ জব্দ করা হয়।

অভিযানটি চালানো হয় গতকাল (রবিবার) রাত ৯টার দিকে ময়মনসিংহ নগরীর কোতোয়ালী থানার গলগন্ডা এলাকায়।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম সজিব মিয়া (২৪)। তিনি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার পাইকা শিমুল এলাকার বাসিন্দা। জানা গেছে, সে গলগন্ডা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ সূত্রে জানা যায়, সজিব দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র কারবারের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আজ আদালতে সোপর্দ করা হয়।

এ বিষয়ে ময়মনসিংহ জেলা ডিবি পুলিশের একজন কর্মকর্তা জানান, গ্রেফতার সজিবের মাধ্যমে অস্ত্র চোরাচালান চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও আটক করতে অভিযান অব্যাহত থাকবে। পুলিশের টার্গেট এই চক্রের মূলহোতাদের আইনের আওতায় আনা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com