শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
পল্লবীতে পুলিশের অভিযানে অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার বানারীপাড়ায় রাজু’র বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসীকর্মকান্ডের অভিযোগ, হামলার শিকার বাবা-ছেলে রূপনগরে ওপেন হাউস ডে: অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততার ডাক মিরপুর প্রেস ক্লাবের উপদেষ্টা খান সেলিম রহমান অসুস্থ: দেশবাসীর কাছে দোয়া কামনা ঘুষ বাণিজ্যের অভিযোগ বিআরটিএ কর্মকর্তা ‘রাশেদ মিলন’র বিরুদ্ধে ৩৩নং ওয়ার্ডে আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিতদের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শেরপুরে সরকারি রেস্ট হাউস দখলে উপপরিচালক, ভাড়া ভাতা নিয়েও অনিয়মের অভিযোগ সংরক্ষিত নারী আসন ঘিরে তৎপরতা: আলোচনায় মেহেরুন্নেসা হক সাংবাদিক ‘রিয়াদুল মামুন সোহাগ’র জন্মদিন ভোলায় যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিকের পরিবারের ওপর ফের হামলার অভিযোগ

নারী ক্রিকেটারদের জন্য সুখবর

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
নারী ক্রিকেটারদের জন্য সুখবর

বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়দের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সোমবার (৩ নভেম্বর) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে সভা শেষে এ তথ্য জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজের এক স্ট্যাটাসে জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকদের সভায় চুক্তিবদ্ধ নারী ক্রিকেটারদের বেতন ৩৫% বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা বর্তমান অর্থবছরেই কার্যকর হবে।

এতদিন ‘এ’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা মাসে ১ লাখ ২০ হাজার টাকা পেতেন। এখন থেকে তাদের বেতন বেড়ে হবে ১ লাখ ৬০ হাজার টাকা। ‘বি’ ক্যাটাগরির খেলোয়াড়দের বেতন ১ লাখ থেকে বেড়ে দাঁড়াচ্ছে ১ লাখ ৩৫ হাজার টাকা।

‘সি’ ক্যাটাগরির ক্রিকেটারদের মাসিক বেতন ৭০ হাজার থেকে বাড়িয়ে ৯৫ হাজার করা হয়েছে। আর ‘ডি’ ক্যাটাগরিতে থাকা খেলোয়াড়রা আগে ৬০ হাজার টাকা পেতেন, এখন পাবেন ৮০ হাজার টাকা। এছাড়া অধিনায়ক অতিরিক্ত ৩০ হাজার এবং সহ-অধিনায়ক ২০ হাজার টাকা ভাতা পাবেন।

নতুন চুক্তি অনুযায়ী, ‘এ’ ক্যাটাগরিতে আছেন নিগার সুলতানা, নাহিদা আক্তার ও শারমিন আক্তার। ‘বি’ ক্যাটাগরিতে ফারজানা হক, রিতু মনি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া খান ও সোবহানা মোস্তারি।

‘সি’ ক্যাটাগরির একমাত্র ক্রিকেটার স্বর্ণা আক্তার, আর ‘ডি’ ক্যাটাগরিতে আছেন সুমাইয়া আক্তার, ফারিহা ইসলাম, রুবাইয়া হায়দার, সানজিদা আক্তার ও নিশিতা আক্তার। চুক্তির বাইরে থাকা খেলোয়াড়দের কেউ জাতীয় দলে সুযোগ পেলে তারা মাসে ৬০ হাজার টাকা করে বেতন পাবেন।

এছাড়াও তাদের দৈনিক ভাতা ৫০ ডলার থেকে ৭৫ ডলার এবং ট্যুর ফি ২৫ ডলার থেকে ৫০ ডলারে বৃদ্ধি করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com