শনিবার, ০২ মে ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
পল্লবীতে পুলিশের অভিযানে অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার বানারীপাড়ায় রাজু’র বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসীকর্মকান্ডের অভিযোগ, হামলার শিকার বাবা-ছেলে রূপনগরে ওপেন হাউস ডে: অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততার ডাক মিরপুর প্রেস ক্লাবের উপদেষ্টা খান সেলিম রহমান অসুস্থ: দেশবাসীর কাছে দোয়া কামনা ঘুষ বাণিজ্যের অভিযোগ বিআরটিএ কর্মকর্তা ‘রাশেদ মিলন’র বিরুদ্ধে ৩৩নং ওয়ার্ডে আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিতদের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শেরপুরে সরকারি রেস্ট হাউস দখলে উপপরিচালক, ভাড়া ভাতা নিয়েও অনিয়মের অভিযোগ সংরক্ষিত নারী আসন ঘিরে তৎপরতা: আলোচনায় মেহেরুন্নেসা হক সাংবাদিক ‘রিয়াদুল মামুন সোহাগ’র জন্মদিন ভোলায় যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিকের পরিবারের ওপর ফের হামলার অভিযোগ

ট্রাম্পের পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ নিয়ে যা বলল চীন-রাশিয়া

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
ট্রাম্পের পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ নিয়ে যা বলল চীন-রাশিয়া

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেন্টাগনকে ফের পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরুর যে নির্দেশ দিয়েছেন তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন ও রাশিয়া। যুক্তরাষ্ট্রের পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু হলে বৈশ্বিক স্থিতিশীলতা হুমকিতে পড়বে বলে মন্তব্য করেছে পরমাণু শক্তিধর দেশ দু’টি।

৩৩ বছর বন্ধ থাকার পর হঠাৎ মার্কিন প্রেসিডেন্টের পারমাণবিক পরীক্ষা শুরুর অনুমোদন নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। বিশ্ব পরাশক্তিগুলো নিজেদের কৌশল ঠিক করতে এখনই উঠেপড়ে লেগেছে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গভীর উদ্বেগ জানিয়েছে পরমাণু শক্তিধর দেশগুলো।

রাশিয়া বলছে, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ বিশ্বকে আবার অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে। একইসঙ্গে রুশ পার্লামেন্টের প্রতিরক্ষা কমিটির প্রধান বলেন, এ সিদ্ধান্ত নতুন সংঘাতের ক্ষেত্র তৈরি করছে। একইসঙ্গে এটিকে বিপজ্জনক উস্কানি বলেও আখ্যা দেন তিনি।

কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে চীনও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই পারমাণবিক পরীক্ষা স্থগিত রাখার আন্তর্জাতিক অঙ্গীকার মানতে হবে। তিনি বলেন, ওয়াশিংটনের একতরফা পদক্ষেপ বৈশ্বিক কৌশলগত ভারসাম্য নষ্ট করবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com