শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
পল্লবীতে পুলিশের অভিযানে অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার বানারীপাড়ায় রাজু’র বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসীকর্মকান্ডের অভিযোগ, হামলার শিকার বাবা-ছেলে রূপনগরে ওপেন হাউস ডে: অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততার ডাক মিরপুর প্রেস ক্লাবের উপদেষ্টা খান সেলিম রহমান অসুস্থ: দেশবাসীর কাছে দোয়া কামনা ঘুষ বাণিজ্যের অভিযোগ বিআরটিএ কর্মকর্তা ‘রাশেদ মিলন’র বিরুদ্ধে ৩৩নং ওয়ার্ডে আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিতদের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শেরপুরে সরকারি রেস্ট হাউস দখলে উপপরিচালক, ভাড়া ভাতা নিয়েও অনিয়মের অভিযোগ সংরক্ষিত নারী আসন ঘিরে তৎপরতা: আলোচনায় মেহেরুন্নেসা হক সাংবাদিক ‘রিয়াদুল মামুন সোহাগ’র জন্মদিন ভোলায় যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিকের পরিবারের ওপর ফের হামলার অভিযোগ

গাজীপুর থেকে ট্রিপল মার্ডারের আসামী দেবর নজরুল গ্রেপ্তার

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ
  • আপডেটের সময়: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

ময়মনসিংহের ভালুকায় মা ও তার দুই শিশু সন্তানকে নৃশংসভাবে হত্যার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পরের দিন, মঙ্গলবার (১৫ জুলাই) হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে নিহত গৃহবধূর দেবর নজরুলকে গ্রেফতার করেছে ময়মনসিংহ জেলা পুলিশ।

পুলিশ জানায়, সোমবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে ভালুকা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের টিঅ্যান্ডটি মোড় এলাকার একটি ভাড়া বাসা থেকে ময়না আক্তার (২৫) ও তার দুই শিশু সন্তান রাইসা (৭) এবং নিরব (২)-এর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার জেনের বাজার এলাকার বাসিন্দা।

প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, গত ১৩ জুলাই রাতের কোনো এক সময়ে নির্মম এই হত্যাকাণ্ড ঘটে। হত্যাকাণ্ডের পর থেকেই নিহতের দেবর নজরুল পলাতক ছিল।

অবশেষে মঙ্গলবার সকালে গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশন এলাকা থেকে নজরুলকে গ্রেফতার করে ময়মনসিংহ জেলা পুলিশের একটি বিশেষ টিম।

জেলা পুলিশ সুপার (এসপি) এ বিষয়ে বলেন, “ঘটনার পর থেকেই নজরুলকে আমরা নজরদারিতে রেখেছিলাম। তথ্য প্রযুক্তি ব্যবহার করে তার অবস্থান নিশ্চিত করে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।”

নজরুলকে জিজ্ঞাসাবাদের জন্য বর্তমানে থানায় রাখা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, নৃশংস এই হত্যাকাণ্ডে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com