বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
পল্লবীতে পুলিশের অভিযানে অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার বানারীপাড়ায় রাজু’র বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসীকর্মকান্ডের অভিযোগ, হামলার শিকার বাবা-ছেলে রূপনগরে ওপেন হাউস ডে: অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততার ডাক মিরপুর প্রেস ক্লাবের উপদেষ্টা খান সেলিম রহমান অসুস্থ: দেশবাসীর কাছে দোয়া কামনা ঘুষ বাণিজ্যের অভিযোগ বিআরটিএ কর্মকর্তা ‘রাশেদ মিলন’র বিরুদ্ধে ৩৩নং ওয়ার্ডে আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিতদের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শেরপুরে সরকারি রেস্ট হাউস দখলে উপপরিচালক, ভাড়া ভাতা নিয়েও অনিয়মের অভিযোগ সংরক্ষিত নারী আসন ঘিরে তৎপরতা: আলোচনায় মেহেরুন্নেসা হক সাংবাদিক ‘রিয়াদুল মামুন সোহাগ’র জন্মদিন ভোলায় যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিকের পরিবারের ওপর ফের হামলার অভিযোগ

কাফরুলে সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশি পিস্তল উদ্ধার, গ্রেফতার-১

‎এস এম জীবন | ঢাকা
  • আপডেটের সময়: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
কাফরুলে সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশি পিস্তল উদ্ধার, গ্রেফতার-১

‎রাজধানীর কাফরুল এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত একটি যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তলসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

‎সেনা সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ১১টার দিকে কাফরুল থানাধীন এসওএস হারম্যান মেইনার কলেজ সংলগ্ন এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোহাম্মদ জাহিদুল ইসলাম (২৭) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

‎অভিযান চলাকালে তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ২ রাউন্ড তাজা গোলাবারুদ এবং একটি অবৈধ ওয়াকি-টকি সেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামাদি অবৈধভাবে বহন করা হচ্ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

‎প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারকৃত ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাফরুল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

‎সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে নিকটস্থ সেনা ক্যাম্প বা আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com