সোমবার, ১৮ মে ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
ময়মনসিংহে চোরাই মোটরসাইকেল উদ্ধার: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার-৩ রূপনগরে মাদক ও চাঁদাবাজির অভিযোগে আলোচনায় মাদবর পরিবার পল্লবীতে পারিবারিক বিরোধের জেরে দম্পতির ওপর হামলা: ফের আলোচনায় মাদক সম্রাজী শাহীনুর ‎ ‎ মাহিন্দ্র গাড়িচালককে মারধর, তেল-ব্যাটারি ও চাকা চুরির দায়ে থানায় অভিযোগ পল্লবী থানা উত্তরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত দুই অবুঝ শিশুর চোখের জল আর স্ত্রীর হাহাকার: শাহাদাত হত্যার বিচারের অপেক্ষায় একটি পরিবার হামলা-লুটপাটে জড়িত চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার-৩ পল্লবীতে পুলিশের অভিযানে অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার বানারীপাড়ায় রাজু’র বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসীকর্মকান্ডের অভিযোগ, হামলার শিকার বাবা-ছেলে রূপনগরে ওপেন হাউস ডে: অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততার ডাক

এবার পর্দায় বিক্রান্ত ম্যাসির সঙ্গে জেনিফার লোপেজ

বিনোদন ডেস্ক
  • আপডেটের সময়: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
এবার পর্দায় বিক্রান্ত ম্যাসির সঙ্গে জেনিফার লোপেজ

বলিউডে যেন চমকের পর চমক চলছে। ক্যারিয়ারের নতুন এক মোড়কে পা রাখতে চলেছেন ‘টুয়েল্ভথ ফেল’ খ্যাত বিক্রান্ত ম্যাসি। আসন্ন থ্রিলার সিনেমা ‘হোয়াইট’-এ যুক্ত হয়ে তার পথচলায় যোগ হচ্ছে এক ঐতিহাসিক মাইলফলক। কারণ এই ছবিতে হলিউডের বিশ্বখ্যাত গায়িকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ অভিনয়ে নয়; বরং আসন্ন এই সিনেমায় তার কণ্ঠে উপহার দিতে চলেছেন এক বিশেষ গান। বলিউড-হলিউডের এই অভাবনীয় মেলবন্ধনকে ঘিরে ইতোমধ্যে শুরু হয়েছে তুমুল আলোচনা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ‘হোয়াইট’ সিনেমাটি মূলত ইংরেজি ও স্প্যানিশ ভাষায় নির্মিত হচ্ছে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমায় জেনিফার লোপেজ একটি ‘অ্যান্থেম’ বা থিম সং গাইবেন। গানটি ইংরেজি ও স্প্যানিশ উভয় ভাষার সংমিশ্রণে তৈরি হওয়ার কথা রয়েছে।

তবে বিষয়টি নিয়ে সিনেমা সংশ্লিষ্টরা এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি। দুপক্ষের মধ্যে আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানা গেছে। এই সিনেমায় জেনিফার লোপেজের কাজ সিনেমাটিতে ভিন্ন এক আন্তর্জাতিক মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে। আন্তর্জাতিক মানের এই থ্রিলার সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে অনেক আগেই। দক্ষিণ আমেরিকায় এরই মধ্যে সিনেমার ৯০ শতাংশ শুটিং সম্পন্ন হয়েছে। ইংরেজি ও স্প্যানিশ ভাষায় মূল সিনেমাটি নির্মিত হলেও পরে এটি আরও ২১টি ভাষায় ডাবিং করে বিশ্বজুড়ে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।

এদিকে, ‘টুয়েলভথ ফেল’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার জয়ের পর বিক্রান্তের আসন্ন এই নতুন প্রজেক্ট সিনেমাপ্রেমীদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com