সোমবার, ১৮ মে ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
ময়মনসিংহে চোরাই মোটরসাইকেল উদ্ধার: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার-৩ রূপনগরে মাদক ও চাঁদাবাজির অভিযোগে আলোচনায় মাদবর পরিবার পল্লবীতে পারিবারিক বিরোধের জেরে দম্পতির ওপর হামলা: ফের আলোচনায় মাদক সম্রাজী শাহীনুর ‎ ‎ মাহিন্দ্র গাড়িচালককে মারধর, তেল-ব্যাটারি ও চাকা চুরির দায়ে থানায় অভিযোগ পল্লবী থানা উত্তরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত দুই অবুঝ শিশুর চোখের জল আর স্ত্রীর হাহাকার: শাহাদাত হত্যার বিচারের অপেক্ষায় একটি পরিবার হামলা-লুটপাটে জড়িত চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার-৩ পল্লবীতে পুলিশের অভিযানে অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার বানারীপাড়ায় রাজু’র বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসীকর্মকান্ডের অভিযোগ, হামলার শিকার বাবা-ছেলে রূপনগরে ওপেন হাউস ডে: অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততার ডাক

একাত্তরের যুদ্ধের পর চব্বিশের যুদ্ধে এসে সেই তরুণদের দেখলাম

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
একাত্তরের যুদ্ধের পর চব্বিশের যুদ্ধে এসে সেই তরুণদের দেখলাম

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, নারী ও শিশু নির্যাতন বন্ধ করতে তরুণদের মধ্যে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সেই সঙ্গে তিনি স্মৃতিচারণ করে বলেন, ‘৭১-এর মুক্তিযুদ্ধে যে বয়সের ছেলে-মেয়েদের দেখেছিলাম, ২৪-এর যুদ্ধে আবার সেই তরুণদের রাস্তায় খুব কাছে থেকে তোমাদের পাশে থেকে দেখলাম।’

মঙ্গলবার (১৮ নভেম্বর) বাংলাদেশ শিশু একাডেমির অডিটোরিয়ামে ইয়ুথ ফোরাম অব বাংলাদেশ-এর আয়োজনে ‘তারুণ্যের চোখে আগামীর বাংলাদেশ’ শিরোনামে আন্তঃকলেজ বিতর্ক উৎসব, ২০২৫-এর ফাইনাল পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি উপস্থিত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, ‘তোমাদের ভেতরে যে স্পৃহা, এনার্জি, যে শক্তি আমি দেখেছি, নতুন করে দেশটাকে গড়তে তোমরা সেই সাহসিকতাকে কাজে লাগাবে। আমি চাই সেই বাংলাদেশ গড়ে উঠুক।’

উপদেষ্টা আরও বলেন, ‘সারা পৃথিবী বলবে, বাংলাদেশ এমন একটি দেশ, যেখানে নারী ও শিশুরা নিরাপদ।’

তিনি নতুন দেশে নারী ও শিশু নির্যাতন বন্ধে তরুণদের কাছে প্রতিরোধ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।

শারমীন এস মুরশিদ বলেন, ‘ন্যায্যতা, সাম্য, সুশাসন—একটি রাষ্ট্রের গণতন্ত্রের স্বপ্নগুলো নিয়েই সেদিন শুরু হয়েছিল। কিন্তু আমরা গণতন্ত্রের শিকড় গড়ে তুলতে পারিনি।’

তিনি আরও বলেন, ‘আমরা ১৬ বছর পথ হারিয়ে ফেলেছি। চলতে চলতে ভ্রান্ত পথে চলে গেছি, দেশে অত্যাচারের পাহাড় গড়ে উঠেছে। স্বৈরতন্ত্রের আবির্ভাব এবং তার চরম বিকাশ দেখেছি। যার ফলে একাত্তরের মুক্তিযুদ্ধের মতো ২৪-এর জুলাই যুদ্ধে জেগে উঠল নতুন করে সেই প্রজন্ম, তরুণ প্রজন্ম। আমি আবার সেই তরুণ ছেলেমেয়েদেরকে দেখতে পেলাম।’

উপদেষ্টা আরও বলেন, ‘নতুন করে বাংলাদেশ গড়ার সুযোগ দ্বিতীয়বার আমরা পেতে পারি, তা ছিল কল্পনার অতীত। ২০২৪-এর জুলাই যুদ্ধে তোমরা যে ঐক্য সৃষ্টি করেছিলে, সেটা ভেঙে যেতে দেওয়া হবে না। মতাদর্শের ভিন্নতায় দেশকে ভেঙে দেওয়া যাবে না। সকলকে ভালোবেসে এক জায়গায় দাঁড়াতে হবে।’

শেষে উপদেষ্টা দেশ গড়ার শপথ বাক্য পাঠ করান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com