শনিবার, ০২ মে ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
পল্লবীতে পুলিশের অভিযানে অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার বানারীপাড়ায় রাজু’র বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসীকর্মকান্ডের অভিযোগ, হামলার শিকার বাবা-ছেলে রূপনগরে ওপেন হাউস ডে: অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততার ডাক মিরপুর প্রেস ক্লাবের উপদেষ্টা খান সেলিম রহমান অসুস্থ: দেশবাসীর কাছে দোয়া কামনা ঘুষ বাণিজ্যের অভিযোগ বিআরটিএ কর্মকর্তা ‘রাশেদ মিলন’র বিরুদ্ধে ৩৩নং ওয়ার্ডে আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিতদের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শেরপুরে সরকারি রেস্ট হাউস দখলে উপপরিচালক, ভাড়া ভাতা নিয়েও অনিয়মের অভিযোগ সংরক্ষিত নারী আসন ঘিরে তৎপরতা: আলোচনায় মেহেরুন্নেসা হক সাংবাদিক ‘রিয়াদুল মামুন সোহাগ’র জন্মদিন ভোলায় যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিকের পরিবারের ওপর ফের হামলার অভিযোগ

ইরানে হামলা করলে কী পরিণতি হবে যুক্তরাষ্ট্রের, জানালেন খামেনি

আস্তর্জাতিক ডেক্স
  • আপডেটের সময়: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
ইরানে হামলা করলে কী পরিণতি হবে যুক্তরাষ্ট্রের, জানালেন খামেনি

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং সামরিক মহড়ার মধ্যে যুদ্ধ নিয়ে যুক্তরাষ্টকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

তিনি বলেছেন, তেহরানে ওয়াশিংটন হামলা চালালে তার পরিণতি হবে খুবই খারাপ এবং এ যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যে সংঘাতে রূপ নিবে। রোববার (১ ফেব্রুরারি) দেশটির আধা-সরকারি সংবাদসংস্থা তাসনিম নিউজের বরাতে ইরান ইন্টারন্যাশনাল এ তথ্য জানিয়েছে।

খামেনি বলেন, যুক্তরাষ্ট্রের জানা উচিত তারা যদি যুদ্ধ শুরু করে, তাহলে এবার এটি একটি আঞ্চলিক যুদ্ধ হবে।

খামেনি সতর্ক করে আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ইরানে হামলার নির্দেশ দেন, তাহলে তারা ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদকে লক্ষ্যবস্তু করবে।

এর আগে গতকাল ট্রাম্প বলেছিলেন, ইরান ওয়াশিংটনের সাথে গুরুত্ব সহকারে কথা বলছে।

মার্কিন প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে খামেনি বলেন, ট্রাম্প প্রায়ই যুদ্ধজাহাজ পাঠানোর কথা বলছেন। কিন্তু ইরানিদের এ ধরনের পদক্ষেপে ভীত হওয়া উচিত নয়। ইরানি জনগণ এসব হুমকিতে ভীত নয় এবং মার্কিন সামরিক ভঙ্গিতেও ভয় পাচ্ছে না।

এদিকে যুদ্ধের প্রস্তুতি হিসেবে হরমুজ প্রণালির পাশাপাশি চলতি মাসের মাঝামাঝি সময়ে দক্ষিণ চীন সাগরে চীন, রাশিয়ার সঙ্গে যৌথ মহড়া করবে বলে ঘোষণা দিয়েছে ইরান। সেই সাথে দেশটির নিরাপত্তা বাহিনীকে সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com