বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সংরক্ষিত নারী আসন ঘিরে তৎপরতা: আলোচনায় মেহেরুন্নেসা হক সাংবাদিক ‘রিয়াদুল মামুন সোহাগ’র জন্মদিন ভোলায় যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিকের পরিবারের ওপর ফের হামলার অভিযোগ নবীনগরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যা না আত্মহত্যা-রহস্যে ঘেরা মৃত্যু যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হারুনের বিরুদ্ধে অনিয়মের যতসব অভিযোগ কিবরিয়া হত্যার নেপথ্যে রাজনৈতিক আধিপত্য ও চাঁদাবাজি গাজীপুরে কিশোরকে হত্যাচেষ্টা ও ছিনতাই: কিশোর গ্যাংয়ের চার সদস্যের বিরুদ্ধে থানায় অভিযোগ মঠবাড়িয়ায় সাংবাদিকের উপর অতর্কিত হামলা, জখম ও মোটরসাইকেল ভাঙচুর খুনির সহযোগীর বক্তব্য আমরা শুনি না : জামায়াত আমির দ্বিতীয় দিনের মতো কমলো স্বর্ণের দাম

৩২ নম্বরের সর্বশেষ পরিস্থিতি

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
৩২ নম্বরের সর্বশেষ পরিস্থিতি

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ঘিরে গতকাল থেকেই উত্তেজনা বিরাজ করছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের পর বর্তমানে সেখানে স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে দেখা যায় বিক্ষোভকারীরা না থাকলেও সর্তক অবস্থানে আছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

স্থানীয়রা জানিয়েছেন, গত কয়েকদিনে চলমান উত্তেজনা ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছিল। তবে এখন পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর তৎপরতার কারণে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সাধারণ চলাচলও স্বাভাবিক হয়েছে।

সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির সদস্যরা ধানমন্ডি ৩২ নম্বর বাড়িটি ঘিরে রেখেছেন। বাড়িতে প্রবেশের জন্য কোনো ধরনের অনুমতি নেই; কেউই সেখানে প্রবেশ করতে পারছেন না। নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে এবং আশপাশের এলাকায় কড়া নজরদারি চালাচ্ছে।

এর আগে গতকাল সোমবার সকাল থেকে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির অবশিষ্ট অংশ ভাঙার উদ্দেশে বিক্ষুব্ধ জনতার স্রোত জমে ওঠে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এলাকার মানুষও আরও ঘন ঘন হয়ে উপস্থিত হন।

দুপুরের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বাধা দিলে জনতা বাড়ির অবশিষ্ট অংশ ভাঙতে সক্ষম হয়নি। এরপর সন্ধ্যা পর্যন্ত সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা চলে, যা রাত পর্যন্ত অব্যাহত থাকে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com