শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে ৪০ ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ও সংবাদ সম্মেলন কোটচাঁদপুরে ভূমি কর্মকর্তার কাণ্ড: ব্যক্তিমালিকানাধীন জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ মামলা হলেও ধরছে না পুলিশ: এলাকায় সক্রিয় ইব্রাহিম-রিয়াজ বাহিনী গ্রাহকদের স্বার্থ সংরক্ষণে পল্লবীতে দাবিতে ইসলামি ব্যাংকের মানববন্ধন ও কলম বিরতি পল্লবীতে বিএনপি নেতা ‘মুন্না’কে হেরোইন ও ইয়াবাসহ আটক করেছে ডিবির পুলিশ মিরপুরে পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ২৫ জন গ্রেফতার হাদি হত্যা মামলার তদন্তে নতুন তথ্য, সামনে এলো আরও কয়েকজনের নাম প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ বাতিল, গ্রাহকদের স্বস্তি মিরপুরে গোপনে গড়ে ওঠা ‘মোল্লা সাম্রাজ্য’, আড়ালে থাকেন উপসচিব ‘আবু সাঈদ’ মিরপুরে কিশোর গ্যাংয়ের তাণ্ডব: প্রতিবাদ করায় দুই ভাইকে কুপিয়ে জখম

২৩ ঘণ্টা পর পুরোদমে চালু মেট্রোরেল

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
২৩ ঘণ্টা পর পুরোদমে চালু মেট্রোরেল

২৩ ঘণ্টা বন্ধ থাকার পর ফের চালু হয়েছে মেট্রোরেল। ফার্মগেটে পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ার পর সেখানে সংস্কার কাজের জন্য মেট্রো চলাচল সাময়িক বন্ধ ছিল। এরআগে আংশিকভাবে চলছিল মেট্রোরেল।

ডিএমটিসিএল এর ফেসবুক পেজে দেওয়া পোস্টে বলা হয়, মেট্রোরেলের সম্মানিত যাত্রী সাধারণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, সকাল ১১টা হতে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সেবা নিরবচ্ছিন্নভাবে পুনরায় চালু করা হবে। সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

ফার্মগেটে রোববার বেলা ১২টা ৩০ মিনিটের দিকে মেট্রোরেল পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে গিয়ে একজন নিহত হন। এরপর সেটা আজ সকালে নতুন করে লাগানো হয়। তারপর পরীক্ষামূলকভাবে ট্রেন চলেছে।

গতকাল দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে এই দুর্ঘটনার পর মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। আড়াই ঘণ্টা পর উত্তরা থেকে আগারগাঁও অংশে মেট্রোরেল চলাচল শুরু হয়। এর সাত ঘণ্টা পর মতিঝিল থেকে শাহবাগ অংশের কার্যক্রম শুরু হয়। তবে আজ সকালে সংস্কার কাজের জন্য বন্ধ ছিল কার্যক্রম। যা ১১টায় চালু হয়েছে আবার।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com