শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
মিরপুরে গোপনে গড়ে ওঠা ‘মোল্লা সাম্রাজ্য’, আড়ালে থাকেন উপসচিব ‘আবু সাঈদ’ মিরপুরে কিশোর গ্যাংয়ের তাণ্ডব: প্রতিবাদ করায় দুই ভাইকে কুপিয়ে জখম প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ পেল রূপনগর-পল্লবীর ৫০০ পরিবার পল্লবীতে বাড়ি দখলচেষ্টা, হামলার পর বৃদ্ধার মৃত্যু; মামলা না নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে পল্লবীতে ঘর দখলকে কেন্দ্র করে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত মায়ের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ‎ পল্লবীতে শিশু হত্যার ঘটনা: ঘটনাস্থলে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ময়মনসিংহে চোরাই মোটরসাইকেল উদ্ধার: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার-৩ রূপনগরে মাদক ও চাঁদাবাজির অভিযোগে আলোচনায় মাদবর পরিবার পল্লবীতে পারিবারিক বিরোধের জেরে দম্পতির ওপর হামলা: ফের আলোচনায় মাদক সম্রাজী শাহীনুর ‎ ‎ মাহিন্দ্র গাড়িচালককে মারধর, তেল-ব্যাটারি ও চাকা চুরির দায়ে থানায় অভিযোগ

হাসপাতাল ছাড়লেন ক্যাটরিনা

অনলাইন ডেক্স
  • আপডেটের সময়: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
হাসপাতাল ছাড়লেন ক্যাটরিনা

বলিউডের তারকা দম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের ঘরে এসেছে নতুন অতিথি। শুক্রবার (৭ নভেম্বর) সকালে প্রথম সন্তানের জন্ম দেন ক্যাটরিনা। সপ্তাহজুড়ে শুভেচ্ছার জোয়ারে ভেসেছেন এই তারকা দম্পতি। অবশেষে সোমবার (১০ নভেম্বর) বিকেলে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন অভিনেত্রী।

সেই গাড়িতে করেই সদ্যোজাতকে নিয়ে হাসপাতাল থেকে বের হতে দেখা যায় ভিকি-ক্যাটরিনাকে।

এদিকে আগাম খবর পেয়ে সদ্যোজাতকে একঝলক দেখার আশায় হাসপাতালের বাইরে ভিড় জমিয়েছিলেন উৎসুক অনুরাগীরা। তবে জড়ো হওয়াই সার! কালো কাচের মহিমায় সদ্যোজাত তো দূরঅস্ত ভিকি-ক্যাটরিনার মুখ পর্যন্ত দেখার সুযোগ পেলেন না তারা। সেই ক্যামেরাবন্দি মুহূর্তও ইতিমধ্যে ভাইরাল নেটভুবনে।

ঘনিষ্ঠ সূত্রে খবর, হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সদ্যোজাতকে নিয়ে জুহুর সমুদ্রমুখী বাংলোর উদ্দেশে রওনা হয়েছেন তারকাদম্পতি। যেখানে সুখের সংসার সাজিয়েছেন ভিকি-ক্যাটরিনা।

শুক্রবার সকাল ৮টা ২৩ মিনিটে পুত্রসন্তানের জন্ম দেন ক্যাটরিনা কাইফ। জ্যোতিষ মতে, রোহিণী নক্ষত্রে জন্ম নেওয়া এই শিশুর ভাগ্যও নাকি উজ্জ্বল হতে পারে ভবিষ্যতে।

এর আগে ‘ওম’ মন্ত্রোচ্চারণ করে প্রেগন্যান্সির খবর জানিয়েছিলেন ক্যাটরিনা। সন্তানের জন্মের সুখবর জানাতেও ভিকি-ক্যাটরিনা সেই ‘ওম’ মন্ত্রই স্মরণ করেন। বলিউডজুড়ে আলোচনায় এসেছে ভিকি কৌশলের আধ্যাত্মিক বিশ্বাস ও শিবভক্তির প্রসঙ্গ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com